'মা দুর্গাই বিনাশ করবে অশুভ শক্তির', মমতাকে বিঁধেই মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তাতেই রাজ্যপাল ধনখড়ের
'মা দুর্গাই বিনাশ করবে অশুভ শক্তির', মমতাকে বিঁধেই মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তাতেই রাজ্যপাল ধনখড়ের
টুইট করে রাজ্যবাসীকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন রাজ্যপাল। টুইটে তিনি লিখেছেন 'মা দুর্গাই সব দুঃখ, অশুভ শক্তির বিনাশ করবে'। তারপরেই রাজ্যে করোনা সংক্রমণের পরিসংখ্যান টুইট করেছেন রাজ্যপাল।

মহাসপ্তমীর শুভেচ্ছা রাজ্যপালের
করোনা মহামারীর মধ্যেই এবার দুর্গাপুজো। উৎসবের রেশ মাত্র নেই। ফাঁকা মণ্ডপ। রাজ্যবাসীকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল। টুইটে তিনি লিখেছেন, 'মা দুর্গাই সব দুঃখ, অশুভ শক্তির বিনাশ করবে। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে পুজো উদযাপনের পরামর্শ দিয়েছেন তিনি।

মমতাকে বিঁধলেন রাজ্যপাল
করোনা আবহের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন রাজ্যপাল। টুইটে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের করোনা সংক্রমণের পরিসংখ্যান টুইট করেছেন রাজ্যপাল। কতজন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় এবং কতজন করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন রাজ্যে সেই পরিসংখ্যানও টুইট করেছেন রাজ্যপাল।

রাজ্যপাল-রাজ্য সংঘাত
রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন নয়। একুশের ভোট যত এগিয়ে আসছে সেই সংঘাত আরও তীব্র হতে শুরু করেছে। রাজ্য পুলিসের কাজ নিয়েও সমালোচনা শুরু করেছেন রাজ্যপাল। শাসকের দলদাস হয়ে পুলিস কাজ করছে বলে টুইটে একাধিকবার লিখেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর আক্রমণ
বিজেপির মুখপত্র হয়ে কাজ করছেন রাজ্যপাল। সরাসরি আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক নেতা মন্ত্রীও রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন একাধিকবার। রাজ্যপালকে নৈ-রাজ্যপাল বলেও আক্রমণ করেছেন তৃণমূল নেতা মন্ত্রীরা।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications