কৃষিনিধি প্রকল্পে নিয়ে কেন্দ্রকে চিঠি কেন?মমতার উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন রাজ্যপাল ধনখড়

কৃষিনিধি প্রকল্পে নিয়ে কেন্দ্রকে চিঠি কেন?মমতার উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন রাজ্যপাল ধনখড়

আমি কৃষকের সন্তান। তাই কৃষকের কষ্ট আমার থেকে কেউ ভাল বুঝতে পারবেন না। মোদী সরকার কৃষকদের স্বার্থেই এই বিল পাস করিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকারকে কৃষিনিধি প্রকল্পকে নিয়ে লেখা মখ্যমন্ত্রীর চিঠি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যপাল। তিনি দাবি করেছেন কৃষকদের অধিকারের টাকা নিয়ে দুর্নীতি করার চক্রান্ত করছেন মমতা সরকার।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

সকালে মোদী সরকারের বিরুদ্ধে টুইট করার করার পর সন্ধে বেলা ফের রাজভবনে সাংবাদিক বৈঠক করে মমতা সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন রাজ্যের মাধ্যমে কৃষিনিধি প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিল মমতা। এর থেকে বোঝা যাচ্ছে কৃষকদের টাকা হাতানোর চক্রান্ত করছেন তিনি।

কৃষি বিলের সমর্থন

কৃষি বিলের সমর্থন

মোদী সরকারের কৃষি বিলের সমর্থনে রাজ্যপাল ধনখড় বলেছেন, কৃষকদের স্বার্থেই এই বিল পাস করানো হয়েছে। যাঁতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়ে তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার সেই টাকা নিয়ে দুর্নীতি করতে চান বলেই কৃষিনিধি প্রকল্প নিয়ে েকন্দ্রকে চিঠি লিখেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বাংলার কৃষকরা বঞ্চিত

বাংলার কৃষকরা বঞ্চিত

মোদী সরকারের কৃষক কল্যাণ প্রকল্প থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, মোদী সরকার কৃষকদের জন্য ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকা পর্যন্ত রাজ্যের কৃষকরা পাচ্ছেন না। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করা হলেও তিনি আমোল দেননি বলে অভিযোগ করেছেন রাজ্যপাল।

সংবিধান মেনেই কাজ

সংবিধান মেনেই কাজ

রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার সংবিধান ভঙ্গের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে রাজ্যপাল রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন মমতা। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জগদীপ ধনখড় এদিন বলেন, সংবিধানের মর্যাদা তিনি বোঝেন। এবং সংিবধান মেনেই তিনি কাজ করে যাবেন বলে দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+