রাজ্যপালের 'ফাইনাল' চিঠি এবার কল্যাণকে! পরস্পরের বিরুদ্ধে ছুরি মারা বন্ধ করার আহ্বান
রাজ্যপাল জগদীপ ধনকর 'ফাইনাল' চিঠি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই তাঁর আবেদন, এবার পরস্পরের বিরুদ্ধে ছুরি মারা বন্ধ হোক। রাজ্যপালকে প্রথম চিঠি লিখেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল জগদীপ ধনকর 'ফাইনাল' চিঠি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই তাঁর আবেদন, এবার পরস্পরের বিরুদ্ধে ছুরি মারা বন্ধ হোক। রাজ্যপালকে প্রথম চিঠি লিখেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সঙ্গে সঙ্গে তাঁর উত্তর দেন। এরপর রিজয়েন্ডার পাঠিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের দুই চিঠি রাজ্যপালকে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার চিঠি লিখেছিলেন রাজ্যপালকে। এরপর বুধবার ফের চিঠি লেখেন। পরের চিঠিতে কল্যণ বন্দ্যোপাধ্যায় বলেন, আগের দিন তিনি রাজ্যপালের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের মুখপত্র হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন। রাজ্যের সাম্প্রদায়িক উস্কানির অভিযোগও করেছিলেন। কিন্তু রাজ্যপাল তাতে বিরোধিতা করেননি। কল্যাণের দাবি, এর থেকে প্রমাণিত তাঁর অভিযোগ মেনে নিচ্ছেন রাজ্যপাল।

ধনকরের পাল্টা তোপ
রাজ্যপাল পাল্টা তোপ দাগের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁকে চিঠি পাঠিয়ে বলেন, নিজের মর্যাদা ও সীমানা লঙ্ঘন করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক খারাপ করতে তিনি উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন রাজ্যপাল। পাশাপাশি তাঁর অভিযোগ, দলনেত্রীকে আড়াল করতে ও রাজ্যের ব্যর্থতা ঢাকতেই রাজ্যপালকে আক্রমণ বলে অভিযোগ করে হোয়াটসঅ্যাপ করেন।
রাজ্যপালের আক্ষেপ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল করোনা নিয়ে তাঁকে নানা তথ্য দিলেও, রাজ্য সরকার বা তৃণমূলের তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। রাজ্যপাল উল্লেখ করেছেন তিনি পরামর্শ নিয়ে কাজ করায় বিশ্বাসী।

রাজ্যপালের আহ্বান
রাজ্যপাল আরও বলেছেন, সাজানো কথা বলে নয়, রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর হয়ে কথা না বলার আহ্বান করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, এখন রাজ্যপালকে ছুরি মারার সময় নয়। পরস্পরের বিরুদ্ধে লড়াই না করে করোনা মোকাবিলায় লড়াইয়ের আহ্বান করেছেন রাজ্যপাল। বলেছেন পরস্পরের বিরুদ্ধে ছুরি মারা বন্ধ হোক।












Click it and Unblock the Notifications