মণীশ শুক্লা হত্যার পরে ক্লাবে বিস্ফোরণ! মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে ফের বিস্ফোরক রাজ্যপাল

মণীশ শুক্লা হত্যার পরে ক্লাবে বিস্ফোরণ! মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল

প্রতিদিনই রাজ্যপাল জগদীপ ধনখড়ের (jagdeep dhankhar) টুইট, আর প্রতিদিনই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর (mamata banerjee) সঙ্গে সংঘাতের মতো পরিস্থিতি। এদিন রাজ্যপাল টুইট করেছেন বেলেঘাটায় ক্লাবে (beleghata explosion) বিস্ফোরণ নিয়ে। সেখানে তিনি রাজ্যে হিংসা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।

বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণ

বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণ

মঙ্গলবার ভোরের আলো ফোটার পরেই বিস্ফোরণে কেঁপে ওঠে বেলেঘাটা। সেখানে গান্ধী আশ্রমের কাছে বন্ধ থাকা একটি ক্লাবের তিনতলার ভয়াবহ বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল, সেখানকার অ্যাসবেসটসের ছাদ উড়ে যায়। দেওয়াল ভেঙে নিচে পড়ে। পাশের রাস্তায় বোমার সুতুলি ছড়িয়ে পড়ে।

এনআইএ তদন্ত দাবি করেছিলেন লকেট

এনআইএ তদন্ত দাবি করেছিলেন লকেট

মঙ্গলবার বিকেলে এলাকায় যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ঘটনার এনআইএ তদন্ত দাবি করেন তিনি। তিনি বলেন, পুজোর টাকায় ক্লাব ক্লাবে বোমা তৈরি করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের ক্লাবগুলিতে তল্লাশি চালানোর দাবিও তিনি করেন।

মণীশ শুক্লা হত্যার পরে টুইটে সক্রিয় ছিলেন রাজ্যপাল

মণীশ শুক্লা হত্যার পরে টুইটে সক্রিয় ছিলেন রাজ্যপাল

বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যার পরে টুইটে সক্রিয় ছিলেন রাজ্যপাল। খুনের রাতেই টুইট করেছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলর বিজেপি নেতা মণীশ শুক্লার খুনে ঘটনায় তিনি উদ্বিগ্ন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার অভিযোগ করেছিলেন তিনি। রাজ্যে টার্গেট পলিটিক্যাল কিলিং চলার অভিযোগও তিনি করেছিলেন।

 আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ১১ অক্টোবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ১১ অক্টোবর

১০ অক্টোবর রাজ্যপাল টুইট করে বলেছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। এদিনের টুইটে রাজ্যপাল জানিয়েছেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়েছে ১১ অক্টোবর। তখনই তিনি মণীশ হত্যার বিষয়টি নিয়ে পদক্ষেপের অনুরোধ করেছিলেন।

এবার সরব বেলেঘাটার বিস্ফোরণ নিয়ে

এবার সরব বেলেঘাটার বিস্ফোরণ নিয়ে

রাজ্যপাল এদিন সরব হয়েছেন, বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণ নিয়ে। তিনি টুইটে, অবৈধ ভাবে বোমা তৈরি করে হিংসা চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। পাশাপাশি অপর একটি টুইটে রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে বলেও অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+