রাজনীতির ভাইরাস অক্ষম! করোনা মোকাবিলায় মোদী, মমতার অবস্থান ব্যাখ্যা করলেন রাজ্যপাল
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতে বড় পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ভাইরাস অক্ষম হয়ে পড়েছে। এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতে বড় পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ভাইরাস অক্ষম হয়ে পড়েছে। এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এর আগেও তিনি করোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে টুইট করেছিলেন। বলেছিলেন তিনি নিজেও রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংযোগ রেখে চলছেন।

রাজনৈতিক ভাইরাস অক্ষম
করোনা মোকাবিলায় ভারতে বড় পরিবর্তন হয়েছে। সেখানে রাজনৈতিক ভাইরাস অক্ষম হয়ে পড়েছে এমনটাই মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকরের।

সামনে থেকে নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদীর
টুইটে রাজ্যপাল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টপ গিয়ারে রয়েছেন। কেননা সব রাজনৈতিকদলই এই কাজকে সমর্থন করছেন, মন্তব্য করেছেন রাজ্যপাল।

আমরা সফল হবই, বললেন রাজ্যপাল
রাজ্যপাল আরও বলেছেন এই যুদ্ধের পাশ মার্কস দল ১০০। তার থেকে কম পেলে ব্যর্থতা। এই পরীক্ষায় আমরা সফল হবই বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।

এর আগে কেন্দ্র ও রাজ্যের মিলিত কাজের প্রশংসা
এর আগে করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের প্রশংসা করেছিলেন রাজ্যপালষ। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। এমনটাই টুইটে বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে উদাহরণ কৈরি করেছেন। তিনি মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সঙ্গে সংযোগ রক্ষা করে চলছেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications