মমতার সঙ্গে ভাই-বোনের সম্পর্ক! ক্ষমতার সংঘাতের মধ্যে চাঞ্চল্যকর দাবি রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলায়। এরই মধ্যে জগদীপ ধনখড় শুক্রবার বলেন, তাঁর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই-বোনের সম্পর্ক।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলায়। এরই মধ্যে জগদীপ ধনখড় শুক্রবার বলেন, তাঁর এবং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি 'ভাই-বোন' সম্পর্ক রয়েছে। জয়পুরে রাজস্থান বিধানসভায় বক্তৃতা রাখার সময় তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন।

মমতার সঙ্গে ভাই-বোনের সম্পর্ক! চাঞ্চল্যকর দাবি রাজ্যপালের

তিনি বলেন, "অনেক সময় আমাদের মধ্যে বিতণ্ডা হয়। কারণ আমি শুধুমাত্র সংবিধানের আওতার অধীনে কাজ করতে পারি। কিন্তু মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তাঁদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক আছে, তা অটুট থাকবে।

রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, "সংবিধান অনুযায়ী রাজ্যপালকে প্রতিটি বিষয়ে অবহিত করা উচিত। কিন্তু ২.৫ বছর ধরে আমাকে কোনও বিষয়ে তথ্য দেওয়া হয়নি।" তাই বিতর্ক হয়েছে, কিন্তু তাতে আমাদের সৌহার্দ্রে কোনও ভাটা পড়েনি। তিনি বলেন, "আমি নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে চলি, সেখানে ২৫ জন ভিসি নিয়োগ করা হয়েছিল আমার অনুমোদন ছাড়াই।"

রাজ্যপাল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগের অভিযোগের কথা উল্লেখ করেছেন। চ্যান্সেলর হিসাবে তাঁর অনুমোদন ছাড়াই ২৫ জন রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। ২০১৯ সালের জুলাই মাসে তিনি রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাতের মধ্যে দিয়ে চলছেন।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর রামপুরহাটে আটজনের মৃত্যুর ঘটনাকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ হিংসা ও অনাচারের সংস্কৃতির কবলে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ করেছেন, "অযথা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন"। ঝনখড়কে একটি চিঠিতে তিনি বলেছিলেন যে, তার মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এমন একটি মর্যাদাপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির পক্ষে অযাচিত।

তারপর রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়েছেন। তিনি পাল্টা চিঠি লিখে জবাব দেন। রামপুরহাট প্রসঙ্গে মমতার অতীত আন্দোলন মনে করিয়ে রাজ্যপাল চিঠিতে লেখেন, এই নির্মম ঘটনার পর নীরব দর্শক হয়ে থাকতে পারি না। রামপুরহাটের ঘটনায় তাঁর বিবৃতিকে অযৌক্তিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যপালকে লাটসাহেব বলে কটাক্ষ করেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় জয়পুরের রাজস্থান হাসপাতালে একটি রোবোটিক অ্যাঞ্জিওপ্লাস্টি পরিষেবা উদ্বোধন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ভারতে এই ধরনের সুবিধা এটিই প্রথম। ধনখড় আরএইচএল হার্ট সেন্টারের চেয়ারম্যান ডাঃ রবীন্দ্র সিং রাও ডাকে সাড়া দিয়ে লাইভ রোবোটিক অ্যাঞ্জিওপ্লাস্টিও কেন্দ্র উদ্বোধন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+