করোনা সংকটের মধ্যেই অভূতপূর্ব হিংসা, নন্দীগ্রামে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা রাজ্যপাল ধনখড়ের
ভোট পরবর্তী হিংসা-বিধ্বস্ত নন্দীগ্রাম (nandigram) পরিদর্শনে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep dhankhar)। এদিন দশটার কিছু আগে বিএসএফ-এর হেলিকপ্টারে হরিপুরের অস্থায়ী হেলিপ্যাডে তিনি সেখানে পৌঁছেন। তাঁকে সেৎানে স্বাগন জানান,
ভোট পরবর্তী হিংসা-বিধ্বস্ত নন্দীগ্রাম (nandigram) পরিদর্শনে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep dhankhar)। এদিন দশটার কিছু আগে বিএসএফ-এর হেলিকপ্টারে হরিপুরের অস্থায়ী হেলিপ্যাডে তিনি সেখানে পৌঁছেন। তাঁকে সেৎানে স্বাগন জানান, স্থানীয় বিধায়ক কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) ।

নন্দীগ্রামে রাজ্যপাল
এদন সকাল ১০ টার কিছু আগে বিএসএফ-এর হেলিকপ্টারে হরিপুরের অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তাঁকে স্বাগত জানান, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের দুজনকে বেশ কিছুক্ষণ করা বলতেও দেখা যায়। এর পর রাজ্যপাল আক্রান্ত গ্রাম পরিদর্শন শুরু করেন।

নন্দীগ্রাম পরিদর্শন শুরু রাজ্যপালের
নন্দীগ্রামের দক্ষিণ কেন্দামারির কালীনগর গ্রাম দিয়ে পরিদর্শন শুরু করেন রাজ্যপাল। গ্রামবাসীদের কাছে রাজ্যপাল সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে এইসব দেখে রাজ্যপালও আবেগপ্রবণ হয়ে পড়েন।
বিজেপির অভিযোগ ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। তাঁদের সম্পত্তি লুট করেছে। এদিন রাজ্যপাল চিলাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব-সহ বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২০০৭ সালে নন্দীগ্রামে গণহত্যার পরে সেখানে গিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এবার গেলের রাজ্যপাল জগদীপ ধনখড়। গ্রাম পরিদর্শনের পাশাপাশি তিনি নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেবেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীকে নিশানা
নন্দীগ্রামে পৌঁছেই রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য প্রশাসনকে নিশানা করেন। তিনি বলেন, করোনায় সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য। পাশাপাশি রাজ্য জুড়েই অভূতপূর্ব ভোট পরবর্তী হিংসা চলছে। তিনি কোনও ভোটের পরে এমন হিংসার কথা শোনেননি বলেও মন্তব্য করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন করে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর এটা নজর করা উচিত, এই হিংসায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। আগ্নেয়গিরির ওপরে দাঁড়িয়ে আছে রাজ্য। মন্তব্য করেছেন তিনি।

রাজ্যপালের সফরের বিরোধিতায় সরকার
শনিবার রাজ্যপাল নন্দীগ্রাম সফরে গিয়েছেন। এর আগে রাজ্যপাল বৃহস্পতিবার গিয়েছিলেন কোচবিহার সফরে। রাজ্যপালের এই সফর নিয়ে কড়া বিরোধিতা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপালকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, জেলা সফরে যে প্রথা রয়েছে, তা ভাঙছেন রাজ্যপাল। কোনও জেলায় সফরে যেতে গেলে রাজ্য সরকারকে জানানোই প্রথা। রিন্তু রাজ্যপাল তা জানানি বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications