তথ্য লুকনো ছাড়ুক মমতার সরকার! হিসেব তুলে ধরে চড়া আক্রমণ রাজ্যপালের
হিসেব লুকনো ছেড়ে দিয়ে করোনা নিয়ে সঠিক তথ্য তুলে ধরুক রাজ্য সরকার। এদিন করা টুইটে এমনটাই বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি একই দিনে রাজ্যের দেওয়া আক্রান্তের সংখ্যার দুই তথ্য দেওয়া নিয়েও প্রশ্
হিসেব লুকনো ছেড়ে দিয়ে করোনা নিয়ে সঠিক তথ্য তুলে ধরুক রাজ্য সরকার। এদিন করা টুইটে এমনটাই বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি একই দিনে রাজ্যের দেওয়া আক্রান্তের সংখ্যার দুই তথ্য দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত ৩০ এপ্রিল বিকেলে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব বলেছিলেন সেদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭২। অন্যদিকে সেদিনই কেন্দ্রকে পাঠানো রিপোর্টে স্বাস্থ্যসচিব জানিয়েছেন আক্রান্তের সংখ্যা ৯৩১।

আক্রান্তের সংখ্যার তফাত নিয়ে প্রশ্ন রাজ্যপালের
৩০ এপ্রিল বিকেলে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব বলেছিলেন সেদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭২। অন্যদিকে সেদিনই কেন্দ্রকে পাঠানো রিপোর্টে স্বাস্থ্যসচিব জানিয়েছেন আক্রান্তের সংখ্যা ৯৩১। এই হিসেবটাই মিলছে না রাজ্যপালের কাছে। তিনি বলেন, যদিও কারও রোগমুক্তি হয়ে থাকে কিংবা মৃত্যু হয়ে থাকে, সেই সংখ্যা বাদ দিলেও সংখ্যা মেলে না।

তথ্য লুকনো ছাড়ুক রাজ্য, বললেন রাজ্যপাল
রাজ্যপাল এদিন সকালে করা টুইটে বলেছেন, তথ্য লুকনো ছাড়ুক রাজ্য সরকার।। রাজ্যে করোনা ভাইরাস নিয়ে তথ্য শেয়ার করা হোক সঠিকভাবে। পাশাপাশি ৩০ এপ্রিল হেলথ বুলেটিন প্রকাশ করা হলেও, ১ মেতে কেন তা করা হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

রেশন পরিস্থিতি ও কেন্দ্রীয় দলকে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন
রেশন নিয়ে সাধারণ মানুষের অভিযোগও তুলে ধরেছিলেন রাজ্যপাল। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের জন প্রতিনিধিরা রেশন ডিলারদের থেকে মাল তুলে নিয়ে যাচ্ছেন। টুইটে রাজ্যপাল সেই অভিযোগ তুলে ধরেছিলেন। তাঁর অভিযোগ ছিল রেশনের ওই কেলেঙ্কারি বড় হচ্ছে। রেশনের জিনিস রাজনৈতিক হাইজ্যাক অপরাধ বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল। অন্যদিকে রাজ্যে আসা কেন্দ্রীয় দলকে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিল রাজ্যপাল।

বলেছিলেন সঠিক তথ্য প্রকাশ করুক রাজ্য
একের পর এক বিষয় নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে চার বিজেপি সাংসদকে ত্রাণ বিতরণে বাধার অভিযোগ তুলেছিলেন। তার আগে তিনি রাজ্যে করোনা ভাইরাস নিয়ে সঠিক তথ্য প্রকাশের ওপর জোর দিয়েছিলেন। ১৬ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন নিজের ১০০ শতাংশ দিন।

সরকারকে অ্যাকশন মোডে থাকার পরামর্শ
আইসিএমআর নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তের সাক্ষাৎকারকে হাতিয়ার করেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল বলেছেন সময়ের প্রয়োজনে করোনা ভাইরাসে বিস্তৃত পরীক্ষা জরুরি। সরকারকে অ্যাকশন মোডে থাকারও উপদেশ দিয়েছিলেন তিনি। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ১০০ শতাংশ দিতে হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।

সংবিধান অনুসরণ করুন, মুখ্যমন্ত্রীকে বললেন রাজ্যপাল
সংবিধানকে অনুসরণ করুন। টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এমনটাই মন্তব্য করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপালের সঙ্গে লকডাউন অসাংবিধানিক এবং গণতন্ত্র বিরোধী বলেও মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications