দুই গ্রামের সংঘর্ষ করোনায়! জারি ১৪৪ ধারা, মমতাকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল
দুই গ্রামের সংঘর্ষ করোনায়! জারি ১৪৪ ধারা, মমতাকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল
বাংলায় করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠছে। যত দিন যাচছে ততই বাড়ছে করোনা প্রকোপ। আক্রান্তের সংখ্যাও বাড়ছে, বাড়ছে মৃত্যুও। মালদহের হরিশ্চন্দ্রপূরে এক ধাক্কায় শূন্য থেকে বেড়ে ১০ হয়েছে করোনা রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই মর্মে রাজ্যপাল কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

হরিশ্চন্দ্রপুরের পরিস্থিতি ভয়ানক
কিন্তু কেন হঠাৎ করেই হরিশ্চন্দ্রপুরের পরিস্থিতি এত ভয়ানক হয়ে গেল? তা নিয়ে প্রশ্ন তোলার আগে হরিশ্চন্দ্রপুরের পরিস্থিতি বর্ণনা করা আবশ্যক। হরিশ্চন্দ্রপুরের মানিকবাড়ি এলাকায় করোনার প্রকোপ দেখা দিয়েছে। ওই এলাকার মানুষ চণ্ডীপুর বাজারের উপর নির্ভরশীল। কিন্তু চণ্ডীপুর এলাকায় প্রবেশপথে বাঁশের বেড়া দিয়েছে মানুষজন।

দুই গ্রামের মধ্যে হিংসা ছড়িয়ে পড়েছে
তার জেরেই দুই গ্রামের মধ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। এই করোনার আবহেও দিনদিন মানুষে মানুষে হানাহানি হচ্ছে। একে অপরের উপর চড়ও হচ্ছে। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। ক্রমেই এই হিংসায় রাজনৈতিক রং চড়তে শুরু করেছে। তাই অবিলম্বে তা বন্ধ করতে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
|
টুইট করে মুখ্যমন্ত্রীকে নির্দেশ রাজ্যপালের
তিনি একটি টুইট করে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পুলিশ প্রশাসনের এখনই কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিই দুই গ্রামের গণ্ডগোল মেটাতে ময়দানে নামার উদ্যোগ নিচ্ছে। কংগ্রেস ও সিপিএম গ্রাম পরিদর্শনের পরিকল্পনা গ্রহণ করেছে।

কমিউনিটি লিডার
রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর টুইটে কমিইনিটি লিডারদের উদ্দেশ্যে জানিয়েছেন, এই পরিস্থিতিতে তাঁদের এগিয়ে আসা উচিত। তাঁরা এগিয়ে এসে গ্রামের মানুষকে বোঝান। প্রতিদিন সংঘর্ষে লিপ্ত হয়ে তাঁরা কত বড় বিপদ ডেকে আনছেন। বর্তমান পরিস্থিতি এইসব করার জন্য নয়। এখন করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়তে হবে।












Click it and Unblock the Notifications