অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল বাঙ্গুর ইনস্টিটিউটে

অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ শক্রবার হঠাত করেই রাজ্যপাল অসুস্থ বোধ করেন বলে জানা যাচ্ছে। আর এরপরেই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ শক্রবার হঠাত করেই রাজ্যপাল অসুস্থ বোধ করেন বলে জানা যাচ্ছে। আর এরপরেই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

তড়িঘড়ি নিয়ে যাওয়া হল বাঙ্গুর ইনস্টিটিউটে

তবে রাজভবন সুত্রের খবর, রাজ্যপালের এমআরআই পরীক্ষা করা হতে পারে। এমনকি বেশ কিছু অন্যান্য পরীক্ষাও করা হতে পারে তাঁর। আর সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত ডাক্তাররা নেবেন বলে জানা গিয়েছে।

তবে বাঙ্গুরে যাওয়ার আগে এসএসকেএমের দুই চিকিৎসককে রাজভবনে ডেকে পাঠানো হয়। প্রাথমিক সেখানেই চিকিৎসা হয়। কিন্তু রাজ্যপালের বেশ কিছু সমস্যা কথা জানার পরেই রাজ্যপালকে এমআরআই করার পরামর্শ দেন ডাক্তাররা। আর এরপরেই হাসপাতালে রাজ্যপাল।

অন্যদিকে জানা গিয়েছে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্নায়বিক কিছু সমস্যা হচ্ছে। এমনকি বয়সজনিত কিছু সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। মাথাও ঘুরছে তাঁর, এমনটাই জানা যাচ্ছে। সেগুলি থেকেই সমস্যা তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন ডাক্তাররা। তবে রাজ্যপালের শারীরিক সমস্যা উদ্বেগের কিছু নেই বলেই রাজভবন সুত্রে জানা যাচ্ছে। মোটের উপর তিনি ঠিকই রয়েছেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য গত কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল। মতুয়া গড় ঠাকুরনগরের মেলায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। চলতি মাসের ১লা এপ্রিল ঠাকুরনগরের উদ্দেশ্যে বের হলেও মাঝ রাস্তাতেই রাজভবনে ফিরতে হয় তাঁকে। শারীরিক অসুস্থ বোধ করাতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর শারীরিক সমস্যা'র কথা সামনে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে তাঁর শারীরিক সমস্যার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতাও।

অন্যদিকে সেই সময়ে অবশ্য চিকিৎসার জন্যে কোনও হাসপাতালে যেতে হয়নি। রাজভবনেই চিকিৎসা করা হয় ধনখড়। এরপর থেকে ঠিকই ছিলেন। আজ শুক্রবার রাজভবনে কোস্ট গার্ডের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন রাজ্যপাল। সেই বৈঠকের ছবিও কোস্ট গার্ডের তরফে পোস্ট করা হয়েছে।

Recommended Video

অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়, ছুটে গেলেন এসএসকেএম হাসপাতালে |Oneindia Bengali

এমনকি বৃহস্পতিবার রাজবনে যান মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দুঘন্টা ধরে দুজনে একাধিক বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে রাজ্যের আইনশ্ররঙ্খলা সহ একাধিক বিষয় উঠে আসে দুই প্রধানের বৈঠকে। আর এই দুঘন্টার বৈঠকে অনেক বরফ গলেছে বলে খবর। আর এর মধ্যেই অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+