অবশেষে সংবিধান দিবসে বিধানসভার বিশেষ অধিবেশনে আমন্ত্রণ পেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

ভারতীয় সংবিধানের গৃহীত হওয়ার ৭০ বছর পূর্তির উপলক্ষে বিধানসভায় বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিছুদিন আগেই তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বর্তমানে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২৬ তারিখের এই বিশেষ অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

২৬শে নভেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনখড়

বর্তমানে রাজভবনের তরফে এই বিষয়ে একটি বিবৃতিও জারি করে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবারই এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। ওইদিন বিধানসভায় বক্তব্য রাখার জন্য রাজ্যপালকে আমন্ত্রণও জানান তিনি।

তারপরই আমন্ত্রণ পত্রটি গ্রহণ করে রাজ্য পালের তরফে জানানো হয় ওইদিন বিকেল ৫.৪০ মিনিট নাগাদ ওই বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। বিধানসভার এই বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবারই বিধানসভা সূত্র ইঙ্গিত পাওয়া যায়, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকারের তরফে এখনও কোনও আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যপালকে। এদিকে, সংবিধান দিবস পালনের উদ্দেশ্যে ২৬ নভেম্বর অপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজভবনের তরফে। ইতিমধ্যে ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে।

এদিকে ৩০ জুলাই রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণের পর থেকেই একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটতে দেখা গেছে জগদীপ ধনখড়কে। দুর্গাপূজা কার্নিভালে তাঁর বসার জায়গা থেকে শুরু করে সিঙ্গুর বা যাদবপুর প্রসঙ্গ, একাধিক ইস্যু নিয়ে বারংবার রাজ্য সরকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেছে তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+