গোলি মারো স্লোগানের গুরুত্ব নেই রাজ্যপালের কাছে! আকাশ, পাতাল তফাত মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্তব্যে
গোলি মারো স্লোগানকে গুরুত্ব দিতে রাজি নন রাজ্যপাল জগদীপ ধনকর। অমিত শাহের শহিদ মিনারের সভায় যাওয়ার পথে ওঠা স্লোগান সম্পর্কে তিনি বলে সেটা তুচ্ছ ঘটনা।
গোলি মারো স্লোগানকে গুরুত্ব দিতে রাজি নন রাজ্যপাল জগদীপ ধনকর। অমিত শাহের শহিদ মিনারের সভায় যাওয়ার পথে ওঠা স্লোগান সম্পর্কে তিনি বলে সেটা তুচ্ছ ঘটনা। হাজার জনের মধ্যে একজন কী বলল, তাতে কিছু যায় আসে না। সাংবাদিকদের বিরুদ্ধে বিষয়টিকে সেনসেশনালাইজেশন করার অভিযোগও তিনি করেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একট অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন তাঁর কাছে এই ধরনের জিনিস ০.১ শতাংশ গুরুত্বপূর্ণ।

রবিবার অমিত শাহের সভার পথে গোলি মারো স্লোগান
রবিবার শহিদ মিমারে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে সেখানে সিএএ নিয়ে সংবর্ধনা দেওয়া হয় রাজ্য বিজেপির তরফে। সেই সভাতেই যাওয়ার বপথে চৌরঙ্গিতে গোলি মারো স্লোগান ওঠে।

এখনও পর্যন্ত গ্রেফতার ৪, চিহ্নিত ২৫ জন
এই ঘটনায় রবিবার রাতেই নিউমার্কেট থানায় এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে এই স্লোগান দেওয়ার জন্য ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে। সোমবার পর্যন্ত ধৃতের সংখ্যা ছিল ৩। তারা সবাই বিজেপির আইনজদীবী সেলের সদস্য। তাদের হয়ে ব্যাঙ্কশাল আদালতে সওয়াল করেন প্রায় ৩০ জন আইনজীবী। একজনের জামিন হলেও, বাকি দুজনের পুলিশি হফাজতর নির্দেশ দন বিচারক।

রাজ্যপালের প্রতিক্রিয়া
এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপাল বলেছেন, একহাজার জনের মধ্যে একজন বললে সেইটা সাংবাদিকদের কাছে ১০০ শতাংশ হয়ে যায়। কিন্তু বিষয়টি তাঁর কাছে ০.১ শতাংশ। এপ্রসঙ্গে তিনি বলেন, এই দেশ খুব বড়, তাই চিন্তাভাবনাও বড়।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
গোলি মারো স্লোগান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে দলের অনুষ্ঠানে তিনি বলেন, এটা দিল্লি নয়, এটা বাংলা। রাজ্য সরকার যে বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে, সেই বার্তাও তিনি দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications