মমতার সরকারের কাছে 'হিসেব' চাইলেন রাজ্যপাল, অমিত মিত্রকে খোঁটা দিতে টুইট বন্যা

রাজ্যের তৃণমূল সরকারের কাছে প্রকৃত হিসেব পেশ করার দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে রাজ্যপাল রাজ্যের সরকারকে একহাত নেন।

রাজ্যের তৃণমূল সরকারের কাছে প্রকৃত হিসেব পেশ করার দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে রাজ্যপাল রাজ্যের সরকারকে একহাত নেন। তিনি টুইটারে লিখলেন- ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাঁর কাছে। রাজ্যপালের কাছে লুকনোর কী আছে! প্রকৃত হিসেব দিন অর্থমন্ত্রী অমিত মিত্র।

অমিত মিত্রের কাছে বিস্তারিত জানতে টুইট

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন নিয়ে রাজ্যের অর্থ সচিবের জবাব দাবি করলেন রাজ্যপাল। তিনি লেখেন, এখন অর্থ সচিবের জবাব পেলাম না। তাই অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছেই শিল্প সম্মেলনের বিস্তারিত জানতে চেয়েছি।

শিল্প সম্মেলনের খরচ লগ্নির চেয়ে বেশি নয় তো!

রাজ্যপাল বলেন, আমার আশা অর্থ এবং শিল্পমন্ত্রী তাঁর সাফল্য আনন্দ ও গর্বের সঙ্গে জানাবেন। তিনি আশঙ্কা করেন, শিল্প সম্মেলনের খরচ, রাজ্যে আসা লগ্নির চেয়ে বেশি হয়ে যায়নি তো? তা যদি না হয়, তবে রাজ্যপালের কাছে গোপন করার কী আছে?

লুকোনোর চেষ্টা হলে বুঝতে হবে বড় খবর রয়েছে

রাজ্যপাল বলেন, তথ্য দিতে দেরি থেকেই বোঝা যাচ্ছে ধামাচাপা দেওয়ার কিছু চেষ্টা চলছে। কিছু জানতে চাওয়ার পর তা যদি না জানানো হয়, তা যদি লুকোনোর চেষ্টা হয়, তবে বুঝতে হবে বড় খবর রয়েছে।

শেখানো ও নকল বুলি আওড়াচ্ছেন মন্ত্রীরা

রাজ্যপাল লেখেন- শেখানো ও নকল বুলি আওড়াচ্ছেন মন্ত্রীরা। বিজ্ঞাপন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তা হওয়া প্রয়োজন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তা হয় না। আমার আশা, অমিত মিত্র সাহেব এগিয়ে এসে দ্রুত আসল হিসাব পেশ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+