রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, দার্জিলিংয়ের এসপি-ডিএমকে হুঁশিয়ারি রাজ্যপালের

একমাস ভর পাহাড়ে থাকবেন রাজ্যপাল। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি। সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করে কার্যত হুঁশিয়ারি দিলেন দার্জিলিংয়ের পুলিস সুপার ও জেলাশাসককে।

একমাস ভর পাহাড়ে থাকবেন রাজ্যপাল। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি। সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করে কার্যত হুঁশিয়ারি দিলেন দার্জিলিংয়ের পুলিস সুপার ও জেলাশাসককে। রাজ্যপালের সাফ কথা, আগুন নিয়ে খেলবেন না। কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না।

রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, হুঁশিয়ারি রাজ্যপালের

এদিনই তিনি দার্জিলিংয়ের পাহাড়ে পৌঁছবেন। তার আগে রাজ্যপাল বলেন, উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে বলে আমার কাছে অভিযোগ রয়েছে। আমি বলছি, আপনারা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনাদের কাজ আপনারা করবেন। আপনাদের বয়স কম রয়েছে, তাই আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বেন না।

রাজ্যপাল বলপেন, রাজনীতিতে কে হারল কে জিতল, তাতে আমি পাত্তা দিই না। যা করছি সেটা আমার কাজ। সম্প্রতি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। রবিবার সাংবাদিক বৈঠকে আবার সেই কথাই শোনালেন রাজ্যপাল।

প্রশাসনের সমালোচনার পাশাপাশি রাজ্যপাল বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা করোনা পরিস্থিতিতে একেবারে ভেঙে পড়েছে। তিনি বলেন, কোভিড প্রমাণ করেছে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনও রাজ্য একা কাজ করতে পারে না। সংকটের সময়ে রাজ্যের আয়ুস্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+