আবারও দুর্নীতির অভিযোগে সরব! গণতন্ত্রকে বাঁচানোর ডাক দিয়ে বিস্ফোরক রাজ্যপাল

আবারও দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। রাজ্যের সরকারি কর্মীদের অনেকেই ভয়াবহ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, এই দুর্নীতি

আবারও দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। রাজ্যের সরকারি কর্মীদের অনেকেই ভয়াবহ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, এই দুর্নীতি গণতন্ত্রের মৃত্যুর কারণ হতে পারে।

গণতন্ত্র বাঁচানোর ডাক

গণতন্ত্র বাঁচানোর ডাক

গণতন্ত্রকে বাঁচাতে দুর্নীতি খুঁজে বের করতে হবে। এদিন সকালে করা টুইটে এমনটাই বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দুর্নীতির কিংপিনদের পালানোর সময়ে আইনের মুখোমুখি হওয়ার সময় এসেছে। তিনি আরও বলেছেন, দুর্নীতিবাজরা যদি সৎ লোকেদের পালাতে বাধ্য করে তাহলে তা ন্যায়বিচারের পক্ষে বিপজ্জনক হবে। তা গণতন্ত্রের মৃত্যুর কারণ হতে পারে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি

দুর্নীতিবাজরা যাতে সাজা পান, তার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। ওপর একটি টুইটে রাজ্যপাল বলেছেন, দুর্নীতির তদন্ত এবং এই পথে যে অর্থ উপার্জন হয়েছে তা ফাঁস করতে হবে। দুর্নীতিবাজরা সম্পদের পরিমাণ বাড়িয়েছে এবং তা দেশের বাইরে নিয়ে গিয়েছে। এইসব লোকের পুলিশের সাহায্য নিয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

সরকারি কর্মীরা দুর্নীতিগ্রস্ত

সরকারি কর্মীরা দুর্নীতিগ্রস্ত

অপর একটি টুইটে রাজ্যপাল বলেছেন, রাজ্যে সরকারি কর্মচারীরা ভয়াবহ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাঁরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিশ্বাস্যভাবে সম্পদ সংগ্রহ করেছেন। এই বিষয়টি যথেষ্টই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।

চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল

চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল

শনিবার রাতে লেকথানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালকে । ধৃতের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল আয়কর সংক্রান্ত প্রচুর নথি। পুলিশের অভিযোগ ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হত। এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে টুইট করেছিলেন রাজ্যপাল। টুইটে তিনি অভিযোগ করেছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফ,তার করে কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে। সঙ্গে তিনি বলেন, রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার সময় তিনি মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন। প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, তা তাঁর কাজের মধ্যে পড়ে বলেও উল্লেখ করেছিলেন রাজ্যপাল।

বিভিন্ন সময়ে সরব রাজ্যপাল

বিভিন্ন সময়ে সরব রাজ্যপাল

অগাস্ট মাসে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উত্তর না পাওয়া নিয়ে টুইটে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তিনি করেছিলেন। নদিয়ার তেহট্টে সেনা জওয়ানের শেষকৃত্য অনুষ্ঠানে বিজেপি সাংসদকে বাধা দেওয়ার অভিযোগই হোক কিংবা জেলা সভাপতির নিরাপত্তা তুলে নেওয়া, সাম্প্রতিক কালে অনেক বিষয়েই সরব হয়েছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+