রাজ্যের অবস্থা বলতে গিয়ে সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে'র উল্লেখ! মুখ্যমন্ত্রীকে উপদেশ রাজ্যপালের

রাজ্যের অবস্থা বলতে গিয়ে সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে'র উল্লেখ! মুখ্যমন্ত্রীকে উপদেশ রাজ্যপালের

রাজ্যে কি রাষ্ট্রীয় শোষণ চলছে, রাজ্যে কি দমন, পীড়ন চালানো হচ্ছে সরকার কিংবা শাসকদলের তরফ থেকে, যদিও এদিন এনিয়ে প্রশষ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেছেন, অনুসন্ধানের সময় এসেছে।

আফগারি দফতরের বিরুদ্ধে অভিযোগ

আফগারি দফতরের বিরুদ্ধে অভিযোগ

টুইটে রাজ্যপাল বলেছেন, আশঙ্কা সত্যি হল। আফগারি দফতর এক আইন মানা এবং দাদাগিরির বিরুদ্ধে সরব হওয়া সংস্থার বিরুদ্ধে পড়েছে। রাজ্যপাল বলেছেন বাক্সবন্দি কঙ্কাল এবার এক এক করে বেরোবে। তিনি আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

আমলাদের উদ্দেশে বার্তা

আমলাদের উদ্দেশে বার্তা

আমলাদের উদ্দেশে মন্তব্য করতে গিয়ে রাজ্যপাল বলেছেন, তাদের কেবলমাত্র আইনের পথে থাকা উচিত। এবিসির শাখা অফিসের মতো আচরণ করা উচিত নয়। আইনের হাতুড়ি থেকে তাঁদের বাঁচা উচিত।

সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের উল্লেখ

সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের উল্লেখ

রাজ্যপাল টুইটে আরও বলেছেন, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা ছবি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ওই ছবি দেখিয়েছে কীভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষী-সহ হীরক রাজ্য তৈরির কারিগরদের শোষণ-দমন চালাতেন। শেষে মানুষ বিদ্রোহ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রাজ্যপাল বলেছেন, অনুসন্ধানের সময় এসেছে। ব্যবস্থা নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+