পুলিস চালাচ্ছে রাজ্য!পুলিস কর্তাদের সম্পত্তি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ৎ তলব জগদীপ ধনখড়ের
পুলিস চালাচ্ছে রাজ্য!পুলিস কর্তাদের সম্পত্তি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ৎ তলব জগদীপ ধনখড়ের
একুশের ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল সংঘাত পারদ চড়ছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন মমতা। তার পাল্টা আক্রমণে রাজ্যপাল টুইটে রাজ্য সরকারের পুলিসের ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল ধনখড়। একই সঙ্গে রাজ্য পুলিকের কর্তাদের সম্পত্তি বৃদ্ধি নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ৎ তলব করেছেন তিনি।

পুলিস চালাচ্ছে রাজ্য
পুলিসের ক্ষমতা বৃদ্ধি হয়েছে রাজ্যে। রাজ্যে চালাচ্ছে পুলিস। মঙ্গলবার টুইট করে সরাসরি এমনই অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন রাজ্যে পুলিসের নির্দেশে কাজ করছে প্রশাসন। গণতন্ত্র বিপন্ন হচ্ছে রাজ্যে। যেসব পুলিক কর্তারা ক্ষমতা ভোগ করছেন তাঁদের সম্পত্তিও বাড়ছে বলে টুইটে আভিযোগ করেছেন তিনি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ৎ তলব করেছেন রাজ্যপাল।

সাংবিধানিক দায়িত্ব পালনের আর্জি
রাজ্যে সরকার যেন সাংবিধানিক দায়িত্ব পালন করেন তার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল। তিনি নিজেও সাংবিধানিক গোন্ডির মধ্যে থেকেই কাজ করছেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য একসময রাজ্যপাল সাংবিধানিক পদ আর মুখ্যমন্ত্রী নির্বাচিত বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইউজিসির নির্দেশিকা নিয়ে বিবাদ
রাজ্যের কলেজ গুলির পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকায় বেঁকে বসেছে রাজ্য সরকার। এই নিয়ে হস্তক্ষেপ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়েও রাজ্য সরকারের সঙ্গে তুঙ্গে উঠেছে বিবাদ। রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলেও কটাক্ষ করেেছন মুখ্যমন্ত্রী।

সুপ্রিম কোর্টে ওয়েবকুপা
ইউজিসির নির্দেশিকার বিরোধিতায় শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ওয়েবকুপা। রাজ্যপাল অকারণে জটিলতা তৈরি করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications