পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরানো সরকারের জন্য কঠিন কাজ। কিন্তু কেন্দ্রের পূর্ণ সহযোগিতা রাজ্যের সঙ্গে আছে। মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার রাজভবনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল এ কথা জানান। তিনি বলেন সংকটের সময় কেউ যদি নিজের ঘরে ফিরে পরিবারের সঙ্গে থাকতে চায় সেটা কেউ আটকাতে পারে না। তাই এ নিয়ে রাজনীতি বন্ধ করা হোক।

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

পাশাপাশি পরিবেশের সঙ্গে সাদৃশ্য বজায় রাখাই জীবনের একমাত্র লক্ষ্য বলে তিনি জানান। তিনি বলেন যেমন পরিবারের সঙ্গে সাদৃশ্য থাকা জরুরি তেমনি কেন্দ্র-রাজ্য ও নবান্ন- রাজভবন এর মধ্যে সাদৃশ্য বজায় রাখা একান্ত জরুরি।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন নইলে রাজ্যের বিকাশ থেকে যেতে পারে। তাই বিশ্ব পরিবেশ দিবসের দিনই শপথ নেয়া উচিত সংঘাত এড়িয়ে সাদৃশ্য বজায় রেখে কাজ করার।

এদিন রাজভবনে প্রায় ১৭ টি বৃক্ষরোপণ করা হয়। মাটি খুঁড়ে আম জাম ও লিচুর মত চারাগাছ লাগানো হয়। রাজ্যপাল জগদীপ ধনকর সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃক্ষ রোপন করেন। সমগ্র অনুষ্ঠানটি ময়ূরী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত করা হয়। রাজভবন ছাড়াও এদিন কলকাতা জুড়ে প্রায় ১০০০ চারা গাছ বিতরণ করা হয়েছে বলে জানান সংস্থার সভাপতি সারিতা রুইয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+