কেন্দ্রীয়দলের সঙ্গে সহযোগিতা করুন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্যপাল ধনকরের

রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে আসা ২ টি কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানালেন রাজ্যপাল। প্রসঙ্গত সোমবার রাজ্যে আসে কেন্দ্রীয় দল।

রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে আসা ২ টি কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রসঙ্গত সোমবার রাজ্যে আসে কেন্দ্রীয় দল। আগে থেকে না জানিয়ে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় দল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় দল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় দল আসা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছিলেন দুপুর একটায়। কিন্তু কেন্দ্রীয় দল কার্গো বিমানে কলকাতা এসে গিয়েছিল সকাল ১০ টায়। আগে না জানিয়ে কেন্দ্রীয় দল পাঠানো রীতির পরিপন্থী বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় দলকে সহযোগিতার আহ্বান

কেন্দ্রীয় দলকে সহযোগিতার আহ্বান

এদিন সকালে করা টুইটে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্রীয় দলের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল বলেছেন দরকার সাহায্য। এই মুহুর্তে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিতর্ক তৈরি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগেও রাজ্যপালের আহ্বান

এর আগেও রাজ্যপালের আহ্বান

এর আগেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যপালের আহ্বান জানিয়েছিলেন। রেশন নিয়ে সাধারণ মানুষের অভিযোগও তিনি তুলে ধরেছিলেন।
বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের জন প্রতিনিধিরা রেশন ডিলারদের থেকে মাল তুলে নিয়ে যাচ্ছেন। টুইটে রাজ্যপাল সেই অভিযোগ তুলে ধরেন। তাঁর অভিযোগ রেশনের ওই কেলেঙ্কারি বড় হচ্ছে। রেশনের জিনিস রাজনৈতিক হাইজ্যাক অপরাধ বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।

বিজেপি সাংসদদের ত্রাণ বিতরণে বাধার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন

বিজেপি সাংসদদের ত্রাণ বিতরণে বাধার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন

একের পর এক বিষয় নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার তিনি টুইটে চার বিজেপি সাংসদকে ত্রাণ বিতরণে বাধার অভিযোগ তুলেছিলেন। তার আগে তিনি রাজ্যে করোনা ভাইরাস নিয়ে সঠিক তথ্য প্রকাশের ওপর জোর দিয়েছিলেন। ১৬ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন নিজের ১০০ শতাংশ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+