সব সীমা ছাড়িয়ে গিয়েছে মমতা সরকার, রবীন্দ্রভারতী নিয়ে ফের সরব রাজ্যপাল ধনখড়

সব সীমা ছাড়িয়ে গিয়েছে মমতা সরকার, রবীন্দ্রভারতী নিয়ে ফের সরব রাজ্যপাল ধনখড়

রবীন্দ্র ভারতীর দোল বিতর্ক আরও উষ্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবীন্দ্রভারতীর উপাতার্যের পদত্যাগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন, রবীন্দ্র ভারতীর উপাচার্যের পদত্যাগ পত্র ফিরিয়ে দিয়ে মমতা সরকার সব সীমা অতিক্রম করেেছ। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আচার্য হিসেবে তাঁকে জানানো উচিত ছিল রাজ্য সরকারের।

সীমা ছাড়িয়েছে মমতা সরকার

সীমা ছাড়িয়েছে মমতা সরকার

ফের রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ পারদ চড়াল। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন সরাসরি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ পত্র জমা দিলেন এই নিয়ে সরব হয়েছিলেন তিিন। কারণ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রথমে তাঁকে পদত্যাগ পত্র দেওয়া উচিত ছিল উপাচার্যের। তার পরে আবার তাঁকে কোনও কিছু না জানিয়েই সেই পদত্যাগ পত্র ফিরিেয় দিয়েছে রাজ্য সরকার। তাতে ক্ষোভের পারদ আরও চড়েছে। রাজ্য সরকার এক্তিয়ারের বাইরে গিেয় কাজ করছে।

রাজ্যপালকে সমর্থন দিলীপের

রাজ্যপালকে সমর্থন দিলীপের

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ নিয়ে রাজ্যপালের অভিযোগকে সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যপাল ধনখড়ের পাশে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি অভিযোগ করেছেন রবীন্দ্র ভারতীর উপাচার্যের উচিত ছিল আচার্য রাজ্যপালকে পদত্যাগ পত্র জমা দেওয়া। উপাচার্যের জানা উচিত ছিল যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কর্মী নন।

রবীন্দ্র ভারতীতে দোল বিতর্ক

রবীন্দ্র ভারতীতে দোল বিতর্ক

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দোল উৎসব উদযাপনে কয়েকজন ছাত্রছাত্রী নিজেদের গায়ে আবির দিয়ে আশালীন শব্দ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়ে যায় রাজ্যে। ছাত্রছাত্রীদের শাস্তির দাবি উঠতে শুরু করে। তারপরেই সব দায় নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+