মমতার সরকার করোনায় মৃত্যুর সঠিক পরিসংখ্যান দিচ্ছে না, ‘মিসাইল’ ছাড়লেন রাজ্যপাল
করোনার বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও এক যুদ্ধ চলছে। সেই যুদ্ধ রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে।
করোনার বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও এক যুদ্ধ চলছে। সেই যুদ্ধ রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে। প্রতিদিনই প্রায় চিঠি চালাচালি লেগে রয়েছে। সেই যুদ্ধেই এবার সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনখড় মিসাইল ছাড়লেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক বিধান ভঙ্গ করার অভিযোগ আনলেন।

রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, রাজ্যের সরকার করোনা ভাইরাস নিয়ে প্রকৃত তথ্য গোপন করছেন। আক্রান্ত ও মৃত্যু নিয়ে সঠিক তথ্য ও পরিসংখ্যান দিচ্ছেন না। ফলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এছাড়া রেশন-সহ নানা কাজে রাজ্যের সরকারে বিরুদ্ধে অভিযোগ উঠছে।
রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, রাজ্যের সাংবিধানিক প্রখান হিসেবে তাঁর কর্তব্য মুখ্যমন্ত্রীর এই ভুল শুধরে দেওয়া। তিনি সেই চেষ্টাই করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কোনও ইতিবাচক আলোচনাই করছেন না। তিনি শুধু ব্যস্ততার সাফাই গাইছেন। তার নিরিখেই মুখ্যমন্ত্রী চিঠির জবাব দিয়েছেন। পাল্টা রাজ্যপাল চিঠি লিখে এবং টুইট করে পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
অভিযোগ, উভয়ের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে চিঠি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাজ্যের মন্ত্রীরাও রাজ্যপালকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানিয়েছেন। সব মিলিয়ে করোনা আবহে রাজ্যে এই দুই প্রধানের বিরুদ্ধে দ্বন্দ্ব বাঞ্ছনীয় নয়। কিন্তু সেটাই হয়ে চলেছে দিনের পর দিন।
ধনখড় বলেছেন, করোনা মহামারী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি আলোচনায় বসতে অস্বীকার করে জানিয়েছেন যে, তিনি করোনা পরিস্থিতিতে ভীষণ ব্যস্ত। তাই এখনও আলোচনা সম্ভব নয়, তিনি পরে আলোচনায় বসবেন।
এর পরিপ্রেক্ষিতেই একা সাক্ষাৎকারে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, আমার নয় মাসের সময়কালে আমি কী কী সহ্য করেছি বা করে চলেছি, তা কহতব্য নয়। রাজ্যের শাসক দলের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি, আপনারা তা কল্পনা করতেও পারবেন না। মমতার সরকার সদা তাঁকে কটূক্তি করতেই ব্যস্ত থেকেছে। তাঁর মন্ত্রী নেতারা তাঁকে নিশানা করে চলেছেন অবিরত।












Click it and Unblock the Notifications