দূরত্ব কি ঘুচলো! রাজ্য পুলিশের দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল ধনখড়
দূরত্ব কি ঘুচলো! রাজ্য পুলিশের দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল ধনখড়
দুর্গতি নাশিনীর কল্যাণে কী বৈরিতায় ইতি পড়ল! হঠাৎ করে রাজ্য সরকারের প্রশংসা শুরু করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার শহিদ দিবসে রাজ্য সরকার ও রাজ্য পুলিসের দক্ষতার প্রশংসা করে টুইট করেছেন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল লিখেছেন করোনা, আম্ফানের মতো ঘূর্ণিঝড়ের মোকাবিলায় উর্দিধারীরা যে দায়িত্ব পালন করেছেন তা সম্মান জানানোর মতো।

পুলিসের প্রশংসায় রাজ্যপাল
কয়েকদিন আগে পর্যন্ত যিনি রাজ্য পুলিসের আধিকারিকদের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের সম্পত্তির পরিমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনিই আবার রাজ্য পুলিসের প্রশংসায় টুইট করলেন। রাজ্যপাল টুইটে লিখেছেন করোনা মহামারী এবং আম্ফানের মতো বড় প্রাকৃতিক বিপর্যয়ে যেভাবে পুলিসকর্মীরা নির্ভিক হয়ে কাজ করেছেন তা কুর্নিস জানানোর মতো।

পুলিসকে আক্রমণ
কয়েকদিন আগেও রাজ্যের পুলিস প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিিন অভিযোগ করেছিলেন শাসক দলের হয়ে কাজ করছেন রাজ্যের পুলিসকর্মীরা। সেকারণে শাসক দলের নেতাদের অপরাধ দেখছেন না তাঁরা। এমনকী রাজ্যের পুলিস কর্তাদের সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

মমতার আক্রমণ
রাজ্যপালের এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেছিলেন রাজ্য পুলিসকে বদনাম করার চেষ্টা চলছে। রাজভবন থেকে তার ইন্ধন মিলছে বলেও আক্রমণ শানিয়েছিলেন তিনি। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল রাজ্যপালের।

রাজ্য সরকারকে খোঁচা
পুলিসকে দলদাসে পরিণত করেছে মমতা সরকার এমন অভিযোগ একাধিকবার করেছেন রাজ্যপাল। তিনি আক্রমণ শানিয়ে বলেছিলেন। এদিনের টুইটেও সেই খোঁচার রেশ রেখেই নিরপেক্ষতার বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগেও বিজেপি কর্মীদের খুনের ঘটনায় রাজ্য সরকারকে নিরপেক্ষ হয়ে কাজ করার কথা বলেছিলেন ধনখড়।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications