Malda: মমতার 'আপত্তি' উড়িয়ে মালদহে রাজ্যপাল, একই দিনে ঘরছাড়াদের আশ্রয় শিবিরে NHRC ও NCW
Murshidabad: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন এখনই না যেতে। সেই আপত্তি উড়িয়ে শুক্রবারই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই রাজভবনে সুকান্ত মজুমদারের সঙ্গে আসা মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এরপরই তিনি মুর্শিদাবাদের পরিস্থিতি চাক্ষুষ করার সিদ্ধান্ত নেন। প্রথমে মালদহে যাবেন তিনি। এদিকে, শুক্রবার সকালে মালদহে ত্রাণ শিবিরে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের টিম।
প্রথমে বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদে বেরিয়ে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। পরে শুক্রবার সকালে তিনি শিয়ালদহ থেকে ট্রেনে চেপে রওনা দেন। সূত্রের খবর, শুক্রবার মালদহে কাটিয়ে শনিবার মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যাবেন রাজ্যপাল। সকাল ৯টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছাড়ে। মালদহে পৌঁছে সার্কিট হাউসে উঠবেন তিনি। শনিবার সকালে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকাগুলিতে যাবেন তিনি।

এদিকে, হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদহে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের টিম। মালদহের বৈষ্ণবনগরে পারলালপুর হাইস্কুলে কমিশনের প্রতিনিধি দল এদিন হাজির হয়। ওই স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শয়ে শয়ে হিন্দু পরিবার। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে অত্যাচারিত হয়ে নদী পেরিয়ে মালদহে আশ্রয় নিতে বাধ্য হয়েছে হিন্দু পরিবারগুলি। সেই মানুষগুলির সঙ্গেই কথা বলেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।
এদিকে শুক্রবারই মুর্শিদাবাদ থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে আসা ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে মালদহের বৈষ্ণবনগরে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। এদিন সকালেই কলকাতা থেকে গাড়িতে করে মালদহের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার-সহ ৩ জনের প্রতিনিধি দল। চারজনের লিগাল টিমকেও সঙ্গে নিয়েছেন তারা। শনিবার মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শুনবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে NCW এর চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার বলেন, "পরিস্থিতি ওখানে ভয়াবহ। মহিলারা এখনও ভয়ে রয়েছেন। মহিলাদের উপর নির্যাতন আমরা মানব না। পরিস্থিতি দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত জানাব।" এদিকে পরিস্থিত সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে জাতীয় মানবাধিকার কমিশনও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications