১৪৪ ধারা ভেঙে অভিষেকের ধরনা কীভাবে? মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে প্রশ্নমালা রাজ্যপালের

রাজভবনের নর্থ গেটের সামনে ধরনায় বসেছে তৃণমূল। একশো দিনের কাজে এবং আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে ওই ধরনার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধরনায় যোগ দিয়েছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রীরাও। এবার সেই ধরনা নিয়ে কড়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় ফেরার আগে তিনি মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন।

রাজভবনের গেটের বাইরে বেশ কিছুটা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বছরের পর বছর ধরে। কিন্তু সেই জায়গায় কীভাবে মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল, এই প্রশ্ন আগেই তুলেছিল রাজ্য বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনায় বসার দ্বিতীয় দিনে নিজের এক্স হ্যান্ডলে মুখ্যসচিবকে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

CV Ananda Bose

শনিবার কলকাতা সফরে আসা কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও ১৪৪ ধারা এলাকায় ধরনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার একই প্রশ্ন তুলে নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপাল এদিন বিষয়টি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লিখেছেন।

রবিবার সন্ধের পরেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগে তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে তিনটি প্রশ্ন তোলা হয়েছে। ১৪৪ ধারা জারি রয়েছে, এমন এলাকায় মঞ্চ করে ধরনার অনুমতি কে দিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। কলকাতা পুলিশ কি অনুমতি দিয়েছে, সেই প্রশ্ন করেছেন তিনি।

কলকাতা পুলিশ যদি অনুমতি দিয়েই থাকে, তবে কে দিয়েছেন, কোন আইনের বলে তিনি দিয়েছেন, সেই প্রশ্ন করেছেন রাজ্যপাল। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করেছেন, তা হল, যদি অনুমতি ছাড়াই ধরনা মঞ্চ হয়ে থাকে, এবং তিন দিন ধরে জমায়েত হয়, তাহলে পুলিশ এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে। খুব দ্রুত এইসব প্রশ্নের জবাব চেয়েছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+