প্রশাসন না দেখলে তিনি ব্যবস্থা নেবেন, রাহুল গান্ধীর ন্যায়যাত্রার অনুমতি নিয়ে মন্তব্য রাজ্যপাল বোসের

দিনভর উৎসবের আবহতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রজাতন্ত দিবসের অনুষ্ঠানে রাজভবনে অংশ নেন তিনি৷ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না বলে অভিযোগ। তাই নিয়েও মন্তব্য করেছেন রাজ্যপাল।

রাজভবনে দাদার এবং নগর হাভেলির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সঙ্গে পালিত হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান। সকালে রাজ্যপাল রেড রোডের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

সৌজন্য বিনিময় হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের সঙ্গে। এরপর তিনি রাজভবনে ফিরে আসেন। নাচ ,গান ,আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় অনুষ্ঠান।

রাজ্যপাল বলেন, এটা অত্যন্ত সুখকর, ২৬ জানুয়ারি দাদার এবং নগর হাভেলির ফাউন্ডেশন ডে। একদিন আমাদের হাতের আঙুলগুলির মধ্যে চরম লড়াই বেঁধেছিল। মধ্যম আঙুল বলে, সে লম্বায় বড় তাই সে সব থেকে বেশি কার্যকরী। অন্য আঙুলগুলো বলে, তারা বেশি উপকারী। ছোট আঙুল তারপর প্রতিবাদ জানিয়ে বলে সে সমানভাবে উল্লেখ্যযোগ্য। তখন শরীর জানায় সবাই শরীরের জন্য অন্যতম গুরুতবপূর্ণ।

রাজ্যপালের কথায়, সেই রকম দমন অ্যান্ড দিউ সমান উপকারী ও উল্লেখ্যযোগ্য ভারতের জন্য। পরিসরের ছোট রাজ্য হলেও তাদের কর্মকাণ্ড সারা ভারতবর্ষে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। আমরা গর্বিত দমন অ্যান্ড দিউর জন্য। সেখানে ভৌগলিক অবস্থান, আবহাওয়া ও বসবাসকারী ভারতের জন্য সমান কার্যকরী। দমন এবং ডিউর শিল্প সংস্কৃতি এবং উৎপাদিত ফসল সবই আরও উন্নতি হোক দমন এবং দিভের প্রতিষ্ঠা দিবসে এই কামনা করি।

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে চাপানউতোড় শুরু হয়েছে। সভার অনুমতি দেওয়া হচ্ছে না। এমন অভিযোগ অধীর চৌধুরীর পক্ষ থেকে এদিন করা হয়েছে। এই বিষয়ে রাজ্যপাল জানান, এখানে প্রশাসন আছে, তারা দেখছে। প্রশাসন না দেখলে তিনি নিজে এই বিষয়টি দেখবেন। এই কথা জানিয়েছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+