বামেদের ডাকা বনধের মধ্যেই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল, যাবেন বিরোধী দলনেতাও
Sandeshkhali Incident: এখনও স্বাভাবিক নয় সন্দেশখালি! জনরোষে ফুঁসছে গোটা এলাকা। আর এর মধ্যেই রবিবার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে বাঁশদ্রোনী থানার পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদেই বনধ ডেকেছে সিপিএম। সেই মতো আজ সোমবার সন্দেশখালি-১ ও সন্দেশখালি-২ ব্লকে ১২ ঘণ্টার বনধ পালিত হচ্ছে।
তবে এলাকায় বনধের প্রভাব তেমন পড়েনি বলেই জানা গিয়েছে। খোলা দোকানপাট। স্বাভাবিক রয়েছে জনজীবন। ১২ ঘণ্টার ধর্মঘটের মধ্যেই অর্থাৎ আজ সোমবারই সন্দেশখালি (Sandeshkhali Incident) যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সফর কাটছাঁট করে কেরল থেকে আজই ফিরছেন রাজ্যপাল।

বিমানবন্দরে নেমেই সন্দেশখালির (Sandeshkhali Incident) উদ্দেশ্যে তিনি রওনা দেবেন বলে জানা গিয়েছে। সন্দেশখালি-কাণ্ডে ইতিমধ্যে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলেছেন। এরপর সন্দেশখালিতে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেদিকেই নজর সবার।
ইতিমধ্যে বিজেপির তরফে এই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এমনকি শান্তি ফেরাতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিরোধী দলননেতা। না হলে রাজভবনের সিঁড়িতে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় (Sandeshkhali Incident) রাজ্যপাল সিভি আনন্দ বোসের সন্দেশখালি সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ সোমবার সন্দেশখালি (Sandeshkhali Incident) যেতে পারে বঙ্গে বিজেপি। দুপুরে তাঁরা এলাকায় যেতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বামেদের তরফেও একটি প্রতিনিধি দল এলাকায় যেতে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সন্দেশখালি থানা সহ রাজ্যের বিভিন্ন থানায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছে বামেদের তরফে। ব্যাক টু ব্যাক একগুচ্ছ কর্মসূচি ঘিরে একেবারে হাইভোল্টেজ সোমবার।
ফলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা সন্দেশখালি জুড়ে। ঘিরে রাখা হয়েছে সন্দেশখালি থানা। শুক্রবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালি জুড়ে। অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা রয়েছে। এই অবস্থায় বাম কিংবা বিজেপির প্রতিনিধিদের সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে নতুন করে অশান্তির আশঙ্কা রয়েছে উত্তপ্ত সন্দেশখালিতে।












Click it and Unblock the Notifications