স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনের পরেই শিবপুরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

অশান্তি কবলিত হাওড়া শিবপুরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ শুক্রবারই সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে তিনি যাচ্ছেন বলে জানা গিয়েছে। আর এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রককে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারের পর আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাওড়াতে।

শিবপুরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

এমনকি পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়েছে বলেও জানা গিয়েছে। আর এর পরেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয় বলে জানা গিয়েছে। আর এরপরেই অশান্তিপ্রবণ হাওড়া এবং শিবপুর এলাকাতে যাওয়ার সিদ্ধান্ত সিভি আনন্দ বোস নিয়েছেন বলে জানা গিয়েছে। এমনটাই সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে শাহী ফোনালাপের পরেই রাজভবনে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে রাজ্যপাল তলব করেছেন বলে জানা গিয়েছেন।

তাঁদের কাছ থেকে গোটা ঘটনার বিস্তারিত তথ্য সিভি আনন্দ বোস নিয়েছেন বলে জানা গিয়েছে। কালকের পর আজ শুক্রবার কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল তা নিয়ে বিস্তারিত তথ্য চান রাজ্যপাল। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁদের সঙ্গে আলোচনার পরেই হাওড়ার শিবপুরের দিকে রাজ্যপাল আনন্দ বোস রওনা দেবেন বলে জানা গিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রাজভবনের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে, সরজমিনে ঘটনাস্থল খতিয়ে দেখেই মন্ত্রককে রাজভবন রিপোর্ট দেবে।

অন্যদিকে হাওড়া এবং ডালখোলার ঘটনায় এনআইএ'র মতো তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন অমিত শাহ। ঠিক কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত সুকান্তের কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।

দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, তাঁর অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন বলেও জানান বিজেপি নেতা।

অন্যদিকে আপাতত হাওড়ায় পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। ধীরে ধীরে যানবাহনও চলাচল শুরু হয়েছে। তবে এলাকাতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে র‍্যাফও। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি এরিয়া ডোমিনেশনের কাজও শুরু হয়েছে।

অন্যদিকে গোটা এলাকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কেউ জমায়েত না করে সেজন্যে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+