বিএসএফের 'ঘেরাটোপে' মুর্শিদাবাদ, রাতেই মমতার সঙ্গে 'বৈঠক' করে রাজ্যপালের হুঁশিয়ারি, 'আইন হাতে তুলবেন না'
Waqf (Amendment) Act Protests: নিজের হাতে আইন তুলে নেবেন না। গণতন্ত্রে প্রতিবাদ হতেই পারে, কিন্তু প্রতিবাদের নামে যে তাণ্ডব সহ্য না তা কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওয়াকফ আইন বাতিল করতে হবে, এই দাবিতে শুক্রবার মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার আমতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। পরে তা একেবারে রণক্ষেত্রের আকার নেয়।
অগ্নিগর্ভ পরিস্থিতির (Waqf (Amendment) Act Protests) আকার নের মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, জলঙ্গি সহ একাধিক এলাকা। প্রতিবাদের নামে গভীর রাত পর্যন্ত চলে তাণ্ডব। আক্রান্ত হতে হয় পুলিশকেও। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। এমনকী রেলেও ভাঙচুর চলে। আর এরপরেও বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এমনকী পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন তিনি। তবে এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি সহ বিরোধীরা।
Waqf (Amendment) Act Protests: কড়া বার্তা রাজভবনের
দুপুর গড়িয়ে রাত, দফায় দফায় বিক্ষোভের নামে তান্ডব। এরপরেই সক্রিয় হতে দেখা যায় রাজভবনকে। কড়া ভাবে একটু ভিডিও বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বলেন, গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলেও ইওই ভিডিও জানান রাজ্যপাল। তবে কি কথা হয়েছে তা গোপনই রেখেছেন। শুধু তাই নয়, মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেও তাঁর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। ঘটনায় রাজ্য যে কড়া ব্যবস্থা নিচ্ছে তা জানানো হয়েছে বলে উল্লেখ করেন।
#WATCH | West Bengal | Security forces deployed in Jangipur, Murshidabad, where people staged a protest against the Waqf Amendment Act. Several vehicles were torched. Security has been heightened in the area.
— ANI (@ANI) April 11, 2025
As per the Bengal Police, the situation in the Suti and Samserganj… pic.twitter.com/Lku0TLOnyv
অন্যদিকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, প্রতিবাদ মানা যায়, কিন্তু তাণ্ডব কোনওভাবেই গ্রাহ্য নয়। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফলে আইন নিজের হাতে কেউ যাতে না তুলে নেন সেই কথা জানানো হয়।
Waqf (Amendment) Act Protests: রাতেই মোতায়েন হয় বিএসএফ
ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। একটা সময় জেলা প্রশাসনের হাতের বাইরে পরিস্থিতি চলে যায় বলে অভিযোগ। আর এরপর রাতেই বিএসএফকে মোতায়েন করা হয়েছে বলে খবর। জাতীয় সড়ক থেকে রেল স্টেশন সহ সমস্ত বড় জায়গায় আজ শনিবার সকাল থেকে টহল দিচ্ছে বিএসএফের আধিকারিকরা। তবে গোটা এলাকা থমথমে।
#WATCH | Bengaluru: West Bengal Governor CV Ananda Bose says, "I have been receiving disturbing reports about some people taking law and order in their hands in some parts of Bengal. Protest is welcome under democracy, but not violence. Public order cannot be disturbed and the… pic.twitter.com/MlSYsKhwHb
— ANI (@ANI) April 11, 2025
চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে একের পর এক আগুনে পুড়ে যাওয়া গাড়ি-বাইক। শুইধু তাই নয়, একের পর এক বাড়ি, সরকারি দফতর দোকানেও অবাধে চলেছে ভাঙচুর। এমনকী রেল স্টেশন সম্পূর্ণ বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দিয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications