চোপড়ায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কথা বলে সন্তুষ্ট তৃণমূল প্রতিনিধি দল
রাজ্যপাল সিভি আনন্দ বোস চোপড়ায় যাবেন। তৃণমূল প্রতিনিধি দলকে কথা দিলেন রাজ্যপাল। চোপড়ায় চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে দল। এবার চোপরা কাণ্ড নিয়ে রাজভবনে তৃণমূল।
রাজ্য সন্দেশখালি ইস্যুতে ফুটন্ত কড়াইয়ের মধ্যে রয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কাঠগড়ায়। চোপড়ার ঘটনার পর এবার কেন্দ্রের বিজেপির দিকে পাল্টা বক্তব্য রাখতে শুরু করেছে তৃণমূল। বিএসএফের জন্যই চার শিশু মারা গিয়েছে। এমনই অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব।

রাজ্যপাল সন্দেশখালি সরেজমিনে খতিয়ে দেখেছেন। দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছেন বলে খবর। কিন্তু তিনি চোপড়াতে গেলেন না। কেন তিনি চোপড়া যাচ্ছেন না? তাই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিল তৃণমূল। রাজ্যপাল কি বিজেপির হয়ে বক্তব্য রাখছেন? সেই প্রশ্নও উঠতে শুরু করেছিল।
বৃহস্পতিবার বেলায় তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে পৌঁছায়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, গৌতম দেব সহ নয় জনের প্রতিনিধি দল রাজভবনে যান। রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। তৃণমূল প্রতিনিধি দল রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছেন।
সন্দেশখালির মতো চোপড়াতেও রাজ্যপাল যাক। সেখানে গিয়ে গোটা ঘটনার তদন্ত করুক। কেন্দ্রের সঙ্গে তাই নিয়ে কথা বলুক রাজ্যপাল। এমন দাবি তোলা হয়েছে। রাজ্যপাল চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন। রাজ্যপাল চোপড়া যাবেন বিষয়টি খতিয়ে দেখতে। একথাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
চন্দ্রিমা ভট্টাচার্যরা কিছু সময় পরে রাজভবন থেকে বেরিয়ে আসেন। রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় হয়। রাজ্যপালের আশ্বাস পেয়ে সন্তুষ্ট হয়েছেন তৃণমূল প্রতিনিধি দল। এমন জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷
সন্দেশখালি নিয়েও রাজ্যপালের কাছে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল প্রতিনিধি দল। একতরফা রিপোর্ট হচ্ছে। রাজ্যপাল পুলিশের থেকেও রিপোর্ট নিক। কোনও দিকে না তাকিয়ে যা করা উচিত। তেমনি রাজ্যপাল করুক। বক্তব্য প্রতিনিধি দলের। রাজ্যপাল বিষয়টি শুনেছেন রাজ্যের তরফেও রিপোর্ট নেওয়া হবে। একথা জানানো হয়েছে।
বিজেপির দুর্বৃত্তরা রাজ্যের বিভিন্ন জায়গায় গণ্ডগোল করে। সেই সব বিষয়ে রাজ্যপালকে অবহিত করা হোক। এমন কথাও রাজ্যপাল বলেছেন। বক্তব্য তৃণমূল প্রতিনিধি দলের।












Click it and Unblock the Notifications