সন্দেশখালি থেকে ফিরেই দিল্লির বিমানে রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু কেন?

তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিনভর সন্দেশখালিতে ঘুরেছেন রাজ্যপাল।সাধারণ মহিলারা রাজ্যপালের কাছে নিগ্রহের কথা অভিযোগ করেছেন। শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তর সর্দারদের অত্যাচার চলত। এমনই অভিযোগ সামনে এসেছে।

কেরল সফরে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সফর কাটছাঁট করে তিনি আজই রাজ্যে ফেরেন। এরপর সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয় রাজ্যপালের কনভয়। সন্দেশখালির বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখেন রাজ্যপাল। তিনি স্তম্ভিত হয়ে যান সাধারণ মানুষের কথা শুনে।

CV Anand Bose

মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর যতটা করার, তিনি করবেন। এমনই বার্তা দিয়েছেন তিনি। মহিলারা রাজ্যপালের সামনে বসে পড়েন। কাতর আর্তি জানান তারা। রাজ্যপাল ও অন্যান্যরা এলাকা থেকে চলে গেলে অত্যাচারের মাত্রা আরও বাড়বে। এমনই আশঙ্কা করেছেন সাধারণ মহিলারা।

রাজ্যপাল সারা দিন সন্দেশখালি ছিলেন। সেখান থেকে ফিরেই তিনি দিল্লির বিমান ধরেছেন। দিল্লি যাওয়ার তো কোনও কথাই রাজ্যপালের ছিল না! তাহলে বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ দিল্লি সফর কেন? এর কি কোনও বিশেষ উদ্দেশ্য আছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সন্দেশখালিতে মন দিয়ে রাজ্যপাল মহিলাদের কথা শুনছিলেন। তাদের উপর নিগ্রহের কথাও কানে গিয়েছে রাজ্যপালের। সেইসব বক্তব্য লিপিবদ্ধ হয়েছিল তৎক্ষনাৎ। সন্দেশখালি ঘুরে, পাহাড়প্রমাণ অভিযোগ নিয়ে ফিরেছেন রাজ্যপাল। সেই তথ্যই কি এবার দিল্লিতে জমা দিচ্ছেন বোস?

রবীন্দ্রনাথের বাংলায় এটা হতে পারে না। এমনই বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর যা ক্ষমতা, সেই মতো রাজ্যপাল ব্যবস্থা নেবেন। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা দিয়েছেন রাজ্যপাল।

সোমবার মহিলারা রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দিয়েছেন। মহিলাদের কথা শুনে স্তম্ভিত হয়েছেন রাজ্যপাল বোস। পুলিশ প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়। সেই আবেদনও তিনি জানাবেন। এমনই বলেছেন রাজ্যপাল।

এখন প্রশ্ন হল, রাজ্যপাল দিল্লি যাচ্ছেন কেন? ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসছে আরও একবার। সন্দেশখালি যাবে এই কেন্দ্রীয় দল।এই মাসের শেষ সপ্তাহেই রাজ্যের মাটিতে পা রাখবে। তার আগেই কি দিল্লিতে সন্দেশখালি সম্পর্কে তথ্য দিতে গেলেন রাজ্যপাল?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+