Jadavpur University Student Death: যাদবপুর কাণ্ডে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল, নিজেই করবেন সভাপতিত্ব

যাদবপুর কাণ্ড নিয়ে এবার জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বৈঠক করতে চান তিনি। উপাচার্য না থাকায় ছাত্র মৃত্যুর ঘটনার পর সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেই সমস্যা নিয়েও আলোচনা হবে আজ।

রাজ্যপাল নিজেই এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গিয়েছে। বিকেল ৫টা নাগাদ জরুরি বৈঠক ডেকেছেন তিনি। গতকাল রাতেই রাজ্যপাল বোর্ড মিটিং করার নির্দেশ দিয়েছিলেন। ছাত্র-শিক্ষক উপাচার্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। তারপরেই তিনি জানিয়েছিলেন এই নিয়ে কড়া নির্দেশ দেওয়া হবে।

CV Anand Bose called meetion on Jadavpur

রাজ্যপাল সিভি আনন্দ বোস আগেই যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ঘটনার তীব্র নিন্দা করে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। তারপরে বিশ্ববিদ্যাল নিজে তদন্ত কমিটি গড়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই আজই আবার রেজিস্ট্রারকে যাদবপুর থানায় তলব করা হয়েছে। ডিন অব স্টুডেন্টসকেও তলব করা হয়েছে যাদবপুর থানায়। হোস্টেলের সিসিটিভি না থাকা নিয়ে সম্ভবত জানতে চায় পুলিশ। কেন হোস্টেলে সিসিটিভি ছিল না এবং সেটা কি তাঁরাই করেননি না কেউ বাধা দিয়েছিল এরকম একাধিক প্রশ্ন করা হতে পারে।

এদিকে যাদবপুর কাণ্ডে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে আজ। তাঁদের মধ্যে এক জন প্রাক্তনও রয়েছে। আর আটক করা হয়েছে ২ জনকে। তাঁদের বয়ানে একাধিক অসংঙ্গতি থাকার কারণেই এই গ্রেফতারি। ধৃতদের মধ্যে রয়েছে ধৃতদের নাম মহম্মদ আরিফ, মহম্মদ আশিফ আনসারি, অঙ্কন সরকার এবং অসিত সর্দার। অসিত সর্দার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। সুন্দরবন এবং বারুইপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের।

প্রাক্তন ছাত্ররা কীভাবে হোস্টেলে থাকতে পারত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই ছাত্র নেতা অরিত্র এবং গৌরব দাসের সন্ধান এখনও পায়নি পুলিশ। ঘটনার পরে তারাই হোস্টেলে বৈঠক ডেকেছিল এবং সব ছাত্রের বয়ান যাতে একই রকম থাকে তা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+