দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল বোস, কেন্দ্রীয় মন্ত্রীকে আনার পরামর্শ উদয়নের

রাজ্য ও কেন্দ্রের দুই মন্ত্রীর বিবাদ দিনহাটা শহর মঙ্গলবার রাতে দেখেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যে বিস্তর ঝামেলা হয়। একে অপরের দিকে তেড়ে যান বলে অভিযোগ। সেই ঘটনার রেশ বুধবারও রয়েছে।

আজই দুপুরে দিনহাটা পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। তিনি পুলিশের কাছ থেকে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি নিজেও কোচবিহারে যাচ্ছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিমানে বাগডোগরা পৌঁছাবেন তিনি। সেখান থেকে গাড়িতে কোচবিহারের দিনহাটা।

Udayan Guha and CV Anand Bose

রাজ্যপালের দিনহাটা যাওয়া প্রসঙ্গে ফেসবুকে বার্তা দিয়েছেন উদয়ন গুহ। তিনি লিখেছে, মাননীয় রাজ্যপাল মহোদয় শুনলাম আপনি দিনহাটা আসছেন। নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই নিয়ে আসবেন। রাজ্যপাল এসে জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করতে পারেন। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে।

গতকালের ঘটনায় ৪৫ বিজেপি কর্মী, নেতৃত্বদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল রাতে ঝামেলা মিটলেও পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। রীতিমতো রাজনৈতিক উত্তেজনার আঁচ পাওয়া যাচ্ছে এলাকায়। পুলিশও ঘটনার তদন্ত চালাচ্ছে।

পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। বুধবার সকালে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে আরও একবার এই অভিযোগ করেন উদয়ন গুহ। সমস্ত ঘটনার জন্যই বিজেপিকে দায়ী করলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বিজেপি এলাকায় ভোটের আগে উত্তেজনা তৈরি করতে চাইছে। এমন অভিযোগ তৃণমূলের। বিজেপিও একই অভিযোগ আনছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

গত লোকসভা নির্বাচনের সময় থেকেই কোচবিহারে দিনহাটা খবরের শিরোনামে চলে আসে। নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ রাজনৈতিক তরজা চলে। উত্তপ্ত বাক্য বিনিময় দেখতে পাওয়া যায়। গত পাঁচ বছর ধরে বিভিন্ন সময় কোচবিহার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের সময়ও যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি ছিল।

ফের লোকসভা ভোট। এবার লোকসভা ভোটের আবহে শুরু হচ্ছে প্রচার। আর শুরুতেই তাল কাটলো সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার। দুই মন্ত্রীর বাদানুবাদ প্রকাশ্য রাস্তায় দেখা গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+