মোদীর বার্তা কি মানবেন মমতা! রাজ্যপাল ধনখড়ও টুইটে ‘প্রকাশ’ হওয়ার ডাক দিলেন
মোদীর বার্তা কি মানবেন মমতা! রাজ্যপাল ধনখড়ও টুইটে ‘প্রকাশ’ হওয়ার ডাক দিলেন
বিশ্বে করোনার থাবা মহামারীর আকার নিয়েছে। এই সময় ঐক্যবদ্ধভাবে করোনার মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাংলার রাজ্যপাল এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানান। তাঁর আবেদন, প্রধানমন্ত্রী মোদীর ডাকে সাড়া দিন মুখ্যমন্ত্রী মমতা।

রাজ্যপালের আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লকডাউনে দেশবাসীর মনোবল বাড়াতে রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দায় বেরিয়ে এসে মোমবাতি, প্রদীপ বা মোবাইলে টর্চের আলো জ্বালানোর কথা আহ্বান জানান। এই পরিস্থিতিতেই রাজ্যপালের আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাস্তবতা যাচাই করা উচিত : রাজ্যপাল
রাজ্যপাল বলেন, বর্তমান পরিস্থিতিতে বাস্তবতা যাচাই করা উচিত। এখন জনসংযোগ করা যাবে না। আর একাও এই লড়াই করা যাবে না। তাই এটা সবাইকে এক সূত্রে বাঁধার একটা প্রচেষ্টা মাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্যোগটাই নিয়েছেন। এই সময় রাজনীতি করার নয়, সবাইকে লড়তে হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে।

মোদীর উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত
রাজ্যপাল আরও বলেন, করোনা ভাইরাস রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই তিনি যে মহাযজ্ঞে নেমেছেন তাঁকে পূর্ণ সমর্থন দেওয়া উচিত। এই লড়াইয়ে সবাইকে উৎসাহিত করা উচিত। তাই মোদীজির এই প্রচেষ্টায় অংশগ্রহণ করব আমি। আপনারাও করুন।
|
মুখ্যমন্ত্রী আপনিও প্রকাশ হন
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটারে ট্যাগ করে জানান, মুখ্যমন্ত্রী আপনিও প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টায় অংশগ্রহণ করুন। এই অংশ নেওয়া জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে। তাই আমার আহ্বান মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকরা এই আহ্বানকে তুচ্ছ করবেন না। সকলে সম্মিলিত হন।












Click it and Unblock the Notifications