কাজে ফেরার আবেদন রাজ্যপালের, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
এনআরএস–এর জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখন আর নিছক নিরাপত্তার আন্দোলনে আটকে নেই। রাজনৈতিক রঙ চড়েছে তাতে। তার আঁচ পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লিতেও।
এনআরএস-এর জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখন আর নিছক নিরাপত্তার আন্দোলনে আটকে নেই। রাজনৈতিক রঙ চড়েছে তাতে। তার আঁচ পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লিতেও।

সেখান থেকে সেটি ছড়িয়ে পড়েছে সর্বভারতীয়স্তরে। তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফল হয়েছে উল্টো। আরও বেশি করে জেদ চেপে গেছে আন্দোলনকারীদের। রাজ্য জুরে চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। এনআরএসের জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন কর্মবিরতি তাঁরা চালিয়ে যাবেন। এমনকী জরুরি বিভাগও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এই পরিস্থিতির মধ্যেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে নিজেদের দাবিদাওয়া জানিয়ে এসেছেন তাঁরা।
এনআরএস হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আজ বিকেলে রাজভবনে যান। কেশরীনাথ ত্রিপাঠীকে তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকার তাঁদের দাবি পূরণ করলেই তাঁরা কাজে যোগ দেবেন। রাজ্যপাল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগ খুলে দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। কিন্তু কর্মবিরতিতে অনড় রয়েছেন এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।












Click it and Unblock the Notifications