বাজারে আলুর দামে লাগাম টানতে উদ্যোগ নিল রাজ্য সরকার
করোনার আবহে এমনিতেই আগুন লেগেছে বাঙালির হেঁসেলে। তার উপর নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, পিঁয়াজ, লঙ্কা, যেগুলো না হলেই নয় তার দাম দিন দিন বাড়ছে লাগামছাড়া। তাই অবশেষে বাজারে আলুর দামে লাগাম টানতে উদ্যোগ নিল রাজ্য সরকার। ব্যবসায়ীদের ডেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আগামী বুধবারের মধ্যে কলকাতা ও লাগোয়া এলাকায় আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকায় নামাতেই হবে। এর মধ্যে ধরা থাকবে আলু পরিবহণের জন্য প্রয়োজনীয় জ্বালানির দামও।

জানা গিয়েছে, যে আলু না হলেই একেবারে হেঁসেল চলে না। জেলা থেকে রাজধানী আলুর দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে নাভিঃশ্বাস উঠছে আপামর বাঙালির। কলকাতা, সহ উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার শিল্পাঞ্চল ও শহুরে এলাকাগুলিতে আলুর দর অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। সেখানে কোথাও আলু ৩৫ টাকার নিচে নেই। তো কোথাও তা বিকোচ্ছে ৪০ টাকা কেজি দরেও। তার জেরেই কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার।
কিন্তু নবান্নের নির্দেশ, যে ভাবেই হোক আগামী বুধবারের মধ্যে আলুর দর ২৫ টাকা কেজিতে নামিয়ে আনতে হবে। আলু ব্যবসায়ীদের সামনে কার্যত সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন। আলু ব্যবসায়ীদের নবান্নে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে করে হোক আগামী বুধবারের মধ্যে কলকাতা ও শহরতলিতে আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকায় নামাতে হবে। এর মধ্যে ২ টাকা জ্বালানির দাম ধরতে হবে। শুধু আলু নয়, লকডাউনের মধ্যে ক্রমশ চড়েছে সবজির দামও। সেদিকেও নজর রয়েছে সরকারের। আলুর দর বাগে এলে সেদিকেও নজর দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর।












Click it and Unblock the Notifications