টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত, চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে সরকার
নিয়োগ দুর্নীতি মামলায় যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার এমনই জানা গিয়েছে। রাজ্য সরকার চাকরিহারা সব শিক্ষককেই এই মাসের বেতন দেবে। এদিকে আদালত মেয়াদ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও যে শিক্ষকরা চাকরি করছিলেন তাঁদের টাকা ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছে।
আদালত নির্দেশ দিয়েছিল যাঁরা ২০১৬ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যাঁরা চাকরি করছেন তাঁদের ১২ শতাংশ সুদ সহ টাকা ফেরাতে হবে। এবং চার সপ্তাহের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। বাকিদের পুরো চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু সরকার যদি বেতন দেয় এই চাকরি হারাদের তাহলে কি আদালত অবমাননা করা হচ্ছে না।

এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আদালতের রায়কে একেবারেই ভালভাবে নিচ্ছে না রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করা হয়েছে। পর্ষদও সুপ্রিম কোর্টে আবেদন করেছে। এক ধাক্কায় রাজ্যে ২৬ হাজার শিক্ষককের চাকরি চলে যাওয়া যে একটা বড় ঘটনা তাতে কোনও সন্দেহ নেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্দেশ বলে আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন একসঙ্গে ২৬ হাজার জনের চাকরি খেয়ে নিয়েছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায় বেরোনোর দুদিন আগেই বলেছিলেন এবার এমন বোমা ফাটবে যে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। তারপরেই নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়। তাতে ২৬ হাজার জনের চাকরি গিয়েছে।
এই নিয়ে আবার রাস্তায় নেমে নতুন করে আন্দোলন শুরু করেছে চাকরিহারারা। তাঁরা অভিযোগ করেছেন যোগ্য প্রার্থীদের কেন চাকরি যাবে। যোগ্য প্রার্থীরাতো সঠিক পথেই চাকরি পেয়েছে। তাহলে কেন তাঁদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছেন তাঁরা। অন্যদিকে ভোটের ময়দানে এটা একটা বড় ইস্যু হয়ে উঠেছে শাসক দলের কাছে।












Click it and Unblock the Notifications