রাজ্যের অধিক সংখ্যক আমলাকে কেন বিদেশে পাঠানো হচ্ছে জেনে নিন
রাজ্যে জন পরিষেবার মান বাড়াতে আমলাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে। প্রথম দফায়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের ৩০ জন আমলাকে পাঠানো হচ্ছে
রাজ্যে জন পরিষেবার মান বাড়াতে আমলাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে। প্রথম দফায়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের ৩০ জন আমলাকে পাঠানো হচ্ছে। পৃথিবীর উন্নততর দেশগুলিতে কী ভাবে সরকারি স্তরে জন পরিসেবা প্রদান করা হয়, তারই প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আমলারা।
মহাকরণ সূত্রে খবর, চলতি বছরেই ৩০ জন ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) পদাধিকারীকে বিশেষ প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছে সরকার। প্রশিক্ষণের দুটি পর্যায়ের মধ্যে, প্রথমটি হবে সিঙ্গাপুরের জাতীয় বিদ্যালয় লি-কুয়ান ইউ স্কুল অফ পাবলিক পলিসিতে। দ্বিতীয়টি হবে দেশেই, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সরকারি স্তরে উন্নতমানের পরিষেবা প্রদান এবং আরও ভাল জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ।

প্রতি বছরই রাজ্যের আমলাদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয়। তবে, চলতি বছরের মতো ৩০ জন আমলাকে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর এমন নজির নেই।
আমলাদের প্রশিক্ষণে পাঠানোর জন্য প্রশাসনিক ও কর্মীবর্গ বিভাগ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। যে সমস্ত ডব্লুবিসিএস(এগজিকিউটিভ) অফিসার একটানা সরকারি পদে ২০ বছর বা তার বেশি কাজ করেছেন, এবং এখনও ৫ বছরের বেশি কাজের মেয়াদ রয়েছে, কেবল মাত্র তাঁরাই বিদেশে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এরজন্য় বিশেষ আবেদনপত্রও নির্দিষ্ট করা হয়েছে। সেই আবেদন পত্রে নাম ছাড়াও বর্তমান পদ, পাসপোর্ট নম্বর এবং এর আগে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের এ ধরনের কোনও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন কিনা সেই তথ্য দিতে হবে। তবে কোন অফিসারের বিরুদ্ধে কোন মামলা চললে তিনি, এই প্রশিক্ষণে,র জন্য আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই দুপুর ৩ টের মধ্যে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications