পুজোর আগে এমন খবরে মন খুশিতে নেচে উঠবে, সরকারি কর্মীদের সুখবর মমতার

সেপ্টেম্বরেই দু্-মাসের বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের আগাম ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া।

পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর এল। পুজোর মাসে আগাম বেতনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। অক্টোবরের বেতন মিলবে সেপ্টেম্বরেই। ফলে সেপ্টেম্বরেই দু্-মাসের বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের আগাম ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া।

শুক্রবার অর্থ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসের বেতন ২৫ সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। ষষ্ঠীর আগেই যাতে সকলের হাতে বেতনের টাকা পৌঁছে যায় তা নিশ্চিত করেছে রাজ্য সরকারের। অর্থ দফতর জানিয়েছে, ২৫ সেপ্টেম্বরের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

সরকারি কর্মীদের সুখবর মমতার

পুজোর দিনগুলিতে যাতে সমস্ত সরকারি কর্মীদের হাতে টাকা থাকে, তা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে। ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একবার আর চতুর্থ সপ্তাহে একবার বেতন পাবেন সরকারিকর্মীরা।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারী ও প্রাইমারি স্কুলের শিক্ষক, পঞ্চায়েতের কর্মী, লাইব্রেরি কর্মী, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্টোবরের মাসের বেতন আগাম দেওয়া হবে। যাঁরা স্টাইপেন্ড পান, মাস-মজুরি পান এবং ভাতার আওতায় রয়েছেন, তাঁরাও ষষ্ঠীর আগে প্রাপ্য পাবেন। এ জন্য ৮ সেপ্টেম্বরের মধ্যে বেতন বিল জমা দিতি নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবার দুর্গা পুজোর মহাষষ্ঠী ২৬ সেপ্টেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+