DA- আন্দোলনের পারদ চড়ছে রাজ্যে, সপ্তাহের প্রথম দিনেই পেন ডাউন একাধিক সরকারি দফতরে

কলকাতা সহ জেলায় জেলায় ডিএ-র দাবিতে সরকারি কর্মীরা এক দিনের প্রতিকী ধর্মঘট শুরু করেছেন। অর্থাৎ এক দিনের কর্মবিরতী। তার জেরে সপ্তাহের প্রথম দিনেই সরকারি দফতরের কারকর্ম ব্যাহত হয়েছে। উত্তরবঙ্গে তেমন প্রভাব না পড়লেও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ব্যাহত হয়েছে একাধিক সরকারি দফতরের কাজ।

ডিএ আন্দোলন রাজ্য জুড়ে

ডিএ আন্দোলন রাজ্য জুড়ে

ডিএ আন্দোলন নিয়ে সুর চড়াতে শুরু করেছেন সরকারি কর্মীরা। ধর্মতলায় ধর্না কর্মসূচি চালাচ্ছেন তাঁরা। তারই মাঝে আজ রাজ্যজুড়ে একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। অর্থাৎ একদিন পেন ডাউন করে প্রতিকী ধর্মঘট করবেন তারা। আজ রাজ্যের সব সরকারি অফিসে সরকারি কর্মীরা পেন ডাউন করে প্রতিবাদ জানিয়েছেন। সপ্তাহের প্রথম দিনে জেলায় জেলায় সব সরকারি দফতরে এই আন্দোলনে সরব হয়েছেন তাঁরা।

ডিএ নিয়ে হুঁশিয়ারি

ডিএ নিয়ে হুঁশিয়ারি

গত কয়েকদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন শুরু করেছে সরকারি কর্মীদের যৌথমঞ্চ। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ এবং অনশন মঞ্চ তৈরি করেছে তারা। ক্রমাগত সেখানে ভিড় বাড়ছে। সৌমবার যৌথমঞ্চের তরফ থেকেই ডাক দেওয়া হয়েছিল এক দিনের কর্মবিরতির। তাতে সফর হয়েছে তারা। গোটা রাজ্যেই জেলায় জেলায় সরকারি দফতরে পেন ডাউন করেছিলেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে সরকারের মাথা নোয়াতে মরিয়া তাঁরা। বিক্ষোভকারীরা রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার তাঁদের দাবি না মানা হলে আন্দোলন আরও ভয়ঙ্কর হবে। রাজ্য সরকারকে এক প্রকার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।

জেলায় জেলায় বিক্ষোভ

জেলায় জেলায় বিক্ষোভ

জেলায় জেলায় আজ একদিনের প্রতিকী প্রতিবাদ দেখিয়েছেন সরকারী কর্মীরা। কেউ সিএল নিয়ে তো কেউ পেন ডাউন করে প্রতিবাদ দেখিয়েছেন। হাসপাতাল থেকে আদালত সর্বত্র কর্মীরা ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন সরকার তাঁকে বকেয়া ডিএ না দিলে আন্দোলন জোরদার করা হবে বলে বার্তা দিয়েছেন সরকারি কর্মীদের সংগঠন। আরও বড় আন্দোলনে তারা নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ৩৩ টি সংগঠনের যৌথ মঞ্চ এই আন্দোলনে সামিল হয়েছে।

ডিএ দিতে নারাজ সরকার

ডিএ দিতে নারাজ সরকার

আদালতে বকেয়া ডিএ-র দাবিতে মামলা হয়েছে। আদালত নির্দেশ দিলেও সরকারি কর্মীদের এখনও ডিএ-র টাকা দেয়নি রাজ্য সরকার। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে রাজ্য সরকারকে। অবসর প্রাপ্ত কর্মীদেও িঠক মত ডিএ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এবার তাই নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁরা। রাজ্যের সব সরকারি দফতর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারী কর্মীদের সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+