Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বকেয়া ডিএ'র দাবিতে সরকারি সমস্ত কার্যালয়ে ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মীদের

ডিএ'র দাবিতে ক্রমশ আন্দোলনের পারদ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। দুই ক্ষেত্রেই কার্যত ইগোর লড়াই বাড়ছে। যার ফল ভোগ করছে সাধারণ মানুষকে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত

বকেয়া ডিএ'র দাবিতে আন্দোলনের তেজ আরও বাড়াল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক কর্মচারীদের। আগামী ৯ মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘোষণা অনুযায়ী সরকারি সমস্ত কার্যালয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সরকারি সমস্ত কার্যালয়ে ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মীদের

ফলে আগামী ৯ তারিখ রাজ্যের সমস্ত সরকারি দফতরে কাজ স্তব্ধ হতে চলেছে বলে জানা যাচ্ছে। যদিও আজ মঙ্গলবার এবং গতকাল সোমবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয় সংগঠনের তরফে। সেই অনুযায়ী কর্মীরা সমস্ত সরকারি দফতরে হাজিরা দিলেও কেউ কোনও কাজ করেনি। কার্যত স্তব্ধই থেকেছে আদালত থেকে সমস্ত সরকারি দফতরের কাজকর্ম।

কিন্তু এরপরেও বকেয়া ডিএ নিয়ে কোনও বক্তব্য নিয়ে সরকারি ভাবে। আর সেদিকে তাকিয়ে এবার আরও বড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির। আর সেই অনুযায়ী আগামী ৯ মার্চ সমস্ত সরকারি দফতরের কর্মীরা ধর্মঘট পালন করবেন। তবে এটি সাধারণ ধর্মঘট নয় বলে যদিও স্পষ্ট করে দিয়েছেন সরকারি কর্মীরা।

এই প্রসঙ্গে সংগঠনের এক নেতা জানিয়েছেন, বকেয়া ৩৯ শতাংশ ডিএ নিয়ে রাজ্য সরকার এখনও কিছু বলছে না। এই অবস্থায় কড়া এই সিদ্ধান্তের পথে তাঁরা হাঁটতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ওই নেতা। এরপরেও সরকারের টনক না হলে অনির্দিষ্টকালের জন্যে সরকারি দফতরে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি সংগঠনের।

কর্মবিরতি শেষে আজ সংগ্রামী যৌথমঞ্চ এবং রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। আর এই বৈঠক শেষে ধর্মঘটের পথেই তাঁরা হাঁটবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ডিএ নিয়ে আন্দোলনের তেজ একদিকে বাড়ছে অন্যদিকে আজ মঙ্গলবারও শিলিগুড়ির মঞ্চ থেকে সরকারি কর্মীদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। শুধু তাই নয়, সরকারি কর্মীদের নিজের বন্ধু উল্লেখ করেন তিনি আরও বলেন, আমার বন্ধু সরকারি কর্মীরা। ফলে ওরা ( পড়ুন- সরকারি কর্মীরা) ভাল থাকলে, আমরাও ভাল থাকব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+