২৬ মার্চ মুখ্যমন্ত্রীকে গণ ই-মেল, ৩০ মার্চ গণছুটি, DA আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা যৌথমঞ্চের

মার্চ মাসকে আর্থিক বর্ষের শেষ মাস ধরা হয়। এই মার্চ মাসেই ডিএ-র দাবিতে আন্দোলনেন ঝাঁঝ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলন কারীরা। আগামী ২৬ মার্চ থেকে একের পর এক নতুন কর্মসূচি ঘোষণা করে ডিএ-র দাবিতে আন্দোলন জোরদার করার কথা ঘোষণা করেছেন তাঁরা। ৩০ মার্চ গোটা রাজ্য গণছুটি নেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা।

আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে যৌথমঞ্চ

আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে যৌথমঞ্চ

একের পর এক আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে ডিএ আন্দোলনকারীরা। মার্চ মাসের শেষে আন্দোলন আরও ঝাঁঝ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যৌথমঞ্চ। একের পর এক পর এক কর্মসূচি ঘোষণা করেছে যৌথমঞ্চ। ২৬ মার্চ থেকে লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করার ডাক দিয়েছে তাঁরা। আন্দোলন চলবে এপ্রিল মাসের প্রথমেও। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেলেও আন্দোলনে অনড় রয়েছেন তাঁরা। কোনও ভাবেই ডিএ না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না।

ফের গণছুটির সিদ্ধান্ত সরকারি কর্মীদের

ফের গণছুটির সিদ্ধান্ত সরকারি কর্মীদের

২৬ মার্চ থেকে লাগাদার একের পর এক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সরকারি কর্মীদের যৌথমঞ্চ। ২৬ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের পরিস্থিতির কথা জানিয়ে গণ ই-মেইল করবেন তাঁরা। ২৭ মার্চ আরও বড় কর্মসূচির কথা ঘোষণা করেছে যৌথ মঞ্চ। ওই দিন বকেয়া ডিএ না পেলে প্রশাসন স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণ-ইমেল করবেন তাআবার ৩০ মার্চ রাজ্য জুড়ে গণছুটি নেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা। সেই দিনই আবার শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে মহামিছিল করবেন সরকারি কর্মীরা।

মমতার ধরনার দিনেই পাল্টা ধরনা

মমতার ধরনার দিনেই পাল্টা ধরনা

আগামী ৩০ মার্চ ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পুরী যাওয়ার আগে তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেন। মোদী সরকারের সরকারের বিরুদ্ধে শহিদ মিনারের কাছে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি পালন করবেন তিনি। সেই দিনই আবার রাজ্য সরকারী কর্মীরা ডিএ-র দাবিতে গণছুটি নেওয়া এবং মহামিছিলের ডাক দিয়েছেন। কাজেই সেই দিন শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রের হারে ডিএ দিতে নারাজ

কেন্দ্রের হারে ডিএ দিতে নারাজ

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। এর বেশি ডিএ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের হারে ডিএ তিনি দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এদিকে সরকারি কর্মীরা ৩৯ শতাংশ বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন। সেই বকেয়া ডিএ না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। মুখ্যনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ডিএ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+