সর্বত্র ছড়িয়ে দিতে হবে লাল পতাকা! দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ সিপিএম নেতা গৌতম দেবের
শারীরিক সমস্যায় বাড়ি থেকে বেরনো বন্ধ। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী সমর্থকদের জন্য ভোকাল টনিক সিপিএম নেতা গৌতম দেবের। ২০২১-এর লক্ষ্যে তাঁর পরামর্শ সর্বত্র ভরিয়ে দিয়ে হবে লাল পতাকায়।
শারীরিক সমস্যায় বাড়ি থেকে বেরনো বন্ধ। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী সমর্থকদের জন্য ভোকাল টনিক সিপিএম নেতা গৌতম দেবের। ২০২১-এর লক্ষ্যে তাঁর পরামর্শ সর্বত্র ভরিয়ে দিয়ে হবে লাল পতাকায়। এলাকার সৎ শিক্ষক ও দোকানদারদের গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি।

দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ
দীর্ঘদিন পরে দলের কর্মীদের উজ্জীবিত করলেন সিপিএম নেতৈ গৌতম দেব। তবে তা সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বলেন, বুথ কমিটি মানেই এলাকার সিপিএম কর্মীরা নন। সেখানে এলাকার সৎ শিক্ষক এবং সৎ দোকানদারদের সুযোগ দিতে হবে। বামফ্রন্ট সরকারের সাফল্য প্রচারের ওপরও তিনি জোর দিয়েছেন। তাঁর পরামর্শ রাজনৈতিক পরিচয় না দেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

এলাকা ভরিয়ে দিতে হবে লাল পতাকায়
দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে গৌতম দেবের পরামর্শ এলাকা ভরিয়ে দিতে হবে লাল পতাকায়। বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্ট সর্বত্র ছড়িয়ে দিতে হবে পতাকা।

বুকের পাটা নিয়ে সিপিএম করার ডাক
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের প্রকৃত বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। কিন্তু এখনও খাতায় কলমে সিপিএমই বিরোধী দল। এই পরিস্থিতিতে বুকের পাটা নিয়ে সিপিএম করার ডাক দিয়েছেন তিনি।

স্নায়ু রোগে ঘরবন্দী গৌতম দেব
স্নায়ু রোগের অসুস্থতার জেরে দীর্ঘদিন ধরেই ঘর বন্দি গৌতম দেব। তিনি নিজেই সেকথা তুলেছেন। বলেছেন, তাঁর শারীরিক সমস্যা আছে। অসুখটা সারে না।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications