গুরু-শিষ্যের লড়াইকে পাত্তা দিতে নারাজ তৃণমূলের গৌতম! লকেটহীন চন্দননগরে বড় পরীক্ষা বিজেপির
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই রাজ্যের পাঁচ পুরসভায় ভোট। ভোট হবে চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগরে। কলকাতা পুরসভায় ব্যাপক ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলত এই পাঁচ পুরসভা ভোটের আগে তুঙ্গে শা
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই রাজ্যের চার পুরসভায় ভোট। ভোট হবে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগর। কলকাতা পুরসভায় ব্যাপক ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলত এই পাঁচ পুরসভা ভোটের আগে তুঙ্গে শাসকের আত্মবিশ্বাস।

যদিও শিলিগুড়ি একদা বামেদের শক্তঘাঁটি থাকলেও তা এখন অনেকটাই বদলে গিয়েছে। আর এই অবস্থায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই পুরসভা দখলে মরিয়া বিজেপি নেতৃত্ব। যদিও শেষমেশ কার দখলে যাবে এই পুরসভা তা জানতে নজর রাখতেই হবে সোমবার পর্যন্ত।
কড়া নিরাপত্তায় শিলিগুড়ি
রাত পোহালেই শিলিগুড়িতে পুরভোট। শিলিগুড়ি পুরভোটের আগে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নাকা তল্লাশি চলছে বিভিন্ন জায়গাতেই। বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইলেও রাজ্য পুলিশেই আস্থা নির্বাচন কমিশনের।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুর নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে। প্রত্যেক বুথেই রাজ্য পুলিশের বাহিনী থাকবে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।
মোট বুথের সংখ্যা ৫৯৪
৪৭ টি ওয়ার্ড নিয়ে শিলিগুড়ি পুরসভা। ৫৯৪টি বুথে এবার ভোট হবে। চতুর্মুখী লড়াই হবে কার্যত পুরসভার প্রত্যেক ওয়ার্ডেই। গৌতম দেবকে মুখ করে এবার পুরসভা দখলে নেমেছে তৃণমূল। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে ফের একবার ভোটের ময়দানে অশোক ভট্টাচার্যও। তাঁর কাঁধেই অনেকটা ভর করে চলছে বামেরা।
তবে বিজেপির মুখ বর্ষীয়ান বাম বেতার শিষ্য ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে একাধিক ওয়ার্ডে এবার প্রার্থী দিয়েছে কংগ্রেসও। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মত রাজনৈতিকমহলের।
গত বিধানসভা নির্বাচনে নিরিখে
গত কয়েকমাস আগেই শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নিরিখে ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৬ টিতে এগিয়ে ছিল বিজেপি। তৃণমূল ১০ এবং বামেরা ১টি আসনে এগিয়ে ছিল। আর সেটাকেই হাতিয়ার করেই পুরসভা দখলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। কিন্তু সেই হিসাব বদলে গিয়েছে বলেই দাবি শাসকদলের।
গৌতম দেবের মতে, মানুষ বিজেপিকে বুঝে গিয়েছে। বামেরাও তেমন সুবিধা করতে পারবে না। অন্যদিকে অশোক ভট্টাচার্যের মতে, এবার শিলিগুড়িতে তৃণমূলের কাঁটা তৃণমূলই। আর সেখানে বাড়তি সুবিধা পাবে বামেরা।
চন্দননগর-
ভোট হবে চন্দননগরেও। বিজেপির একটি শক্তঘাঁটি। এই লোকসভাতে বিজেপির সাংসদ রয়েছেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায়কে পাওয়া যায় না বলেই অভিযোগ। এই অবস্থায় একটি ওয়ার্ডে মৃত্যু হয়েছে এক বিজেপি প্রার্থীরও। এই অবস্থায় ভোটে চন্দননগর পুরসভা দখল করতে পারবে বিজেপি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে চন্দননগর দখল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। এবার এই পুরসভায় ভোটের ময়দানে রয়েছে বাম-কংগ্রেসও।
চন্দননগর পুর কর্পোরেশনের ছবি
৩৩টি ওয়ার্ড নিয়ে চন্দননগর পুর কর্পোরেশন। মোট ভোট কেন্দ্র ১৭৩টি। পুর কর্পোরেশনের ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯ জন মানুষ শনিবার ভোট দেবেন।












Click it and Unblock the Notifications