শাড়ির ব্যবসার আড়ালে কালো টাকার লেনদেন, হৈমন্তী-গোপাল দলপতির নতুন ব্যবসার হদিশ

মেয়ে নির্দোষ দাবি করেছেন হৈমন্তীর মা

নিয়োগ দুর্নীতি মামলার যেন পরতে পরতে রহস্য। একের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নাম গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। হৈমন্তী আর গোপাল দলপতির আরও একটি ব্যবসার হদিশ পেয়েছে তদন্তকারীরা। তারা নাকি মাঝে শাড়ির ব্যবসা শুরু করেছিলেন। তদন্তকারীদের অনুমান কালো টাকা সাদা করতেই এই শাড়ির ব্যবসা ফেঁদেছিল দলপতি দম্পতি।

শাড়ির ব্যবসায় টাকা

শাড়ির ব্যবসায় টাকা

আরমান ট্রেডিং নামে শাড়ির ব্যবসা শুরু করেছিলেন গোপাল দলপতি। বড়বাজারে ছিল সেই ব্যবসা। তদন্তকারীদের দাবি কালো টাকা সাদা করতেই একাধিক কোম্পানি খুলে ব্যবসা করেছিলেন গোপাল দলপতি এবং তাঁর স্ত্রী হৈমন্তী। তদন্তকারীরা জানতে পেরেছেন গোপাল দলপতি নাম বদলে আরমান গাঙ্গুলি নাম নিয়ে এই ব্যবসা গুলি শুরু করেছিলেন। বড় বাজারে শাড়ির ব্যবসা খুলেছিলেন আরমান ট্রেডিং নামে। সেখান থেকে টাকা যেত মুম্বইয়ে হৈমন্তীর কোম্পানি হৈমন্তী অ্যাগ্রোতে। কালো টাকা সাদা করার ছক ছিল এটি।

বিচ্ছেদের পরেও কী যোগাযোগ

বিচ্ছেদের পরেও কী যোগাযোগ

গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী। এই নিয়ে হৈমন্তীর বাড়িতেও প্রবল আপত্তি ছিল। গোপাল দলপতির সঙ্গে মেয়ে বিয়ে মেনে নিতে চাননি হৈমন্তীর মা-বাবা। গোপাল দলপতির সঙ্গে নাকি পরে বিচ্ছেদও হয়ে গিয়েছিল হৈমন্তীরর। কিন্তু তারপরেই হৈমন্তীর কোম্পানিতে গোপাল দলপতির কোম্পানি থেকে টাকা লেনদেনের ঘটনায় সন্দেহ বাড়ছে তদন্তকারীদের। তাঁরা অনুমান করছেন বিচ্ছেদের পরেও তাহলে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল না হলে পুরোটাই লোক দেখানো।

নির্দোষ মেয়ে

নির্দোষ মেয়ে

হাওড়ায় ৈহমন্তীর বাড়ি জানার পরেই সাংবাদিক থেকে আম জনতা সকলেই ভিড় করতে শুরু করেছিল সেই বাড়ির সামনে। সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রথমে মুখ খুলতে রাজি হননি তাঁর মা-বাবা। হৈমন্তীর মা প্রথমে জানিয়েছিলেন তাঁদের মেয়ে মারা গিয়েছে। এই দাবির ২ দিন যেতে না যেতেই আবার হৈমন্তীর মা দাবি করেছেন, তাঁর মেয়ে নির্দোষ এবং সৎ। মেয়ে ফিরে আসলেই সত্যিটা প্রকাশ্যে আসবে। হৈমন্তী মা দাবি করেছেন তাঁর মেয়ের কোনও দোষ নেই।

মার্চেই শহরে ফিরছে গোপাল দলপতি

মার্চেই শহরে ফিরছে গোপাল দলপতি

কুন্তল ঘোষের মুখেই প্রথম হৈমন্তীর নাম প্রকাশ্যে আসে। গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী। তার কাছেই সব টাকা আছে বলে দাবি করেছেন কুন্তল। গোপাল দলপতির নাগাল এখনও পায়নি তদন্তকারীরা। গোপাল দলপতি এখন দিল্লিতে রয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২ মার্চ তিনি শহরে আসবেন। তাপস মণ্ডলের অফিসে কাজ করতেন গোপাল দলপতি। তিনিই হৈমন্তীকে নিয়ে গিয়েছিলেন তাপস মণ্ডলের অফিসে কাজের জন্য। তারপরে টলিউডেও হৈমন্তীর যোগ পাওয়া গিয়েছে।

ছবি সৌ:সোশ্যাল মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+