মঞ্জুলকৃষ্ণকে প্রাণে মারার হুমকি, বিজেপি দুষল তৃণমূলকে
কলকাতা, ১৯ জানুয়ারি: তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে প্রাণে মারার হুমকি দিল একদল দুষ্কৃতী। তারা শাসক দলের আশ্রিত বলে অভিযোগ। গোটা ঘটনা জানিয়ে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মঞ্জুলকৃষ্ণবাবু।
অভিযোগ, শনিবার একটু বেশি রাতে একদল বাইক আরোহী তাঁর বাড়িতে চড়াও হয়। বিজেপি না ছাড়লে তাঁকে প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, দলের কেউ এর সঙ্গে যুক্ত নয়।

বিজেপির পাল্টা দাবি, সামনে বনগাঁ লোকসভার উপনির্বাচন। তা বানচাল করতেই কোমর বেঁধে নেমেছে শাসক দল। মঞ্জুলকৃষ্ণবাবুকে খুনের হুমকি দেওয়া সেই পরিকল্পনারই অঙ্গ বলে দাবি বিজেপির।












Click it and Unblock the Notifications