রায়গঞ্জে দিনেবেলায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি
সাতসকালে বাড়িতে ঢুকে এক ব্যাবসায়ীকে গুলি করে চম্পট দিল দুস্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় প্রকাশ আগরওয়াল নামে ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জের কুমারডাঙি এলাকার ঘটনা।
সাতসকালে বাড়িতে ঢুকে এক ব্যাবসায়ীকে গুলি করে চম্পট দিল দুস্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় প্রকাশ আগরওয়াল নামে ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জের কুমারডাঙি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

জানা গিয়েছে, সকালবেলা নিজের বাড়িতেই গরুর খাবার তৈরি করছিলেন রায়গঞ্জ কুমারডাঙি এলাকার বাসিন্দা শ্যামসুন্দর আগরওয়াল নামে ওই ব্যাবসায়ী। আচমকা একদল দুস্কৃতী বাড়িতে ঢুকে তাঁকে মারধর শুরু করে। চিৎকার শুনে ছুটে আসেন তাঁর ছেলে প্রকাশ আগরওয়াল। সেই সময় দুস্কৃতীরা তাকেও মারধর করার পাশাপাশি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রকাশ বাবু দুস্কৃতীদের ধাওয়া করতে গিয়ে রাস্তায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। েসখান থেকে চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ এলাকায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিস।












Click it and Unblock the Notifications