সোনা, রুপোর দাম দশমী কাটতেই কোনদিকে! কলকাতার দর ২৭ অক্টোবর একনজরে

সোনা, রুপোর দাম দশমী কাটতেই কোনদিকে! কলকাতার দর ২৭ অক্টোবর একনজরে

সোনার দরের গতিবিধি ফের একবার করোনার আবহে চড়াই উতরাইয়ের মধ্যে। ইওরোপে ইতিমধ্যে করোনার দ্বিতীয় স্রোত এসে গিয়েছে। আর তার সামনে পড়ে বাজারে বিলগ্নীকারীদের অনীহা দেখা দিতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আজ ভারতে সোনার দাম (gold price), রুপোর দাম (silver price)কোন দিকে দেখে নেওয়া যাক।

সোনার দামের গতিবিধি

সোনার দামের গতিবিধি

সোনার দাম এদিন আন্তর্জাতিক বাজারেও বেশ উর্ধ্বগামী ছিল। ফলে ভারতের বাজারে তার প্রভাব পড়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর সোনার দাম শুরুর দিকে প্রতি ১০ গ্রামে ছিল ৫১,১০০ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ডিসেম্বরের ফিউচারের মূল্য এদিন ১৭০ টাকা বেড়েছে। যা শতাংশের বিচারে ০.৩৩ শতাংশ।

 রুপোর দাম

রুপোর দাম

এদিকে, রুপোর দাম ০.৯৪ শতাংশ বেড়েছে মঙ্গলবার ২৭ অক্টোবর। যার ফলে ১ কেজি রুপোর দাম এদিন ৬২,৪৮৮ টাকা হয়েছে।

 কলকাতায় সোনার দাম ২৭ অক্টোবর

কলকাতায় সোনার দাম ২৭ অক্টোবর

এদিন দশমী শেষের শহর কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৯,৪১০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম ছিল ৫১,৫১০ টাকা।

 দিল্লি থেকে মুম্বইতে সোনার দাম

দিল্লি থেকে মুম্বইতে সোনার দাম

এদিন রাজধানী দিল্লিত সোনার দাম রয়েছে ২২ ক্যারেটে ৪৯,৪১০ টাকা। ২৪ ক্যারেটে দাম রয়েছে ৫২,৯০০ টাকা। চেন্নাইতে সোনার দাম রয়েছে ৪৭,২৪০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে চেন্নাইতে ৫১, ৪২০ টাকা। এদিকে, মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৯০০ টাকা, অন্যদিকে, ২৪ ক্যারেটে দাম রয়েছে ৫০,৯০০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+