সোনার দাম ফের একবার রেকর্ড থেকে বহু গুণ সস্তা, কলকাতায় ৯ সেপ্টেম্বর ২২ ও ২৪ ক্যারেটে দর কত
সোনার দাম ফের একবার রেকর্ড থেকে বহু গুণ সস্তা, কলকাতায় ৯ সেপ্টেম্বর ২২ ও ২৪ ক্যারেটে দর কত
সোনা ও রুপোর দামে দেশে বড়সড় পতন দেখা গেল ফের একবার। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম ও রুপোর দামে ব্যাপক চড়াই উতরাই দেখা গিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনেও সোনার দামে ঘরোয়া বাজারে সেভাবে উন্নতি দেখা যায়নি। বিশ্বের নিরিখে সোনার দাম গত দুই সপ্তাহ ধরে বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে। এই পরিস্থিতিতে দেখা গিয়েছে করোনাকালে মানুষ সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন। বিভিন্ন দেশে যখন লকডাউন চলেছে , তখন সোনার দাম বেশ উর্ধমুখী ছিল। পরে সোনার দাম ২০২১ সাল থেকে ঘরোয়া বাজারে মন্দার দিকে যায়। সেভাবে উত্থান দেখা যায়নি রুপোর দামেও। সোনার দাম আসন্ন সময়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম
অক্টোবরের গোল্ড কন্ট্র্যাক্টস ১০ গ্রামে এদিন দাঁড়িয়েছে ৪৬,৯১৮ টাকা। এরপর অক্টোবর গোল্ড কনট্র্যাক্টসের ক্ষেত্রে ০.২৬ শতাংশ কমেছে। ৯ টা ১০ মিনিটে এদিন সকালে সোনার দাম হু হু করে নামতে শুরু করে। ফলে সোনার দর গত একবছরে যে রেকর্ড শিখরে পৌঁছে ছিল , তার থেকে হু হু করে নেমে এসেছে। স্পট গোল্ডার বাজারে এদিন এক আউন্সে দাম হয়েছে ৭৮৯.৩৯ মার্কিন ডলার। গত ২৬ অগাস্টের পর এদিন সোনার দাম অনেকটাই নিচে ছিল। মার্কিন গোল্ড ফিউটার ০.১ শতাংশ কমতে শুরু করে। ফলে ১,৭৯০.৮০ মার্কিন ডলার দাম হয়েছে সোনার ।

রুপোর দাম
১ কেজিতে ৯ সেপ্টেম্বর রুপোর দাম ৬৩,৯৩৬ টাকা হয়েছে। এদিন রুপোর দাম ০.৩৮ শতাংশ নামতে শুরু করেছে। মার্কিন ট্রেজারি রিপোর্টের প্রভাব সোনার দামে পড়তেই তা র রূপ দেখিয়েছে বাজার। এদিকে ডলার পোক্ত হতে আরম্ভ করেছে। ফলে সোনার দাম গত দুই সপ্তাহের নিরিখে অনেকটাই কমের দিকে গিয়েছে। সোনার দাম এদিন ক্রমাগত নিম্নমুখী দিকে গিয়েছে। উল্লেখ্য, বহু বাজার বিশেষজ্ঞের মতে, সোনার দামে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সমস্যা বাড়ছে বাজারের সোনার দামে।

সোনার দাম কলকাতায়
কলকাতায় সোনার দাম পাকা সোনায় ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৭৯৫ টাকা হয়েছে, ১০ গ্রামে সোনার দাম ৪৭৯৫০ টাকা হয়েছে। এদিকে, শহরে সোনার গহনার সোনার দাম ১ গ্রামে ৪৫৫০ টাকা হয়েছে, ১০ গ্রামে সোনার দাম ৪৫৫০০ টাকা। হলমার্কের সোনা ২২ ক্যারেটে হয়েছে ৪৬২০ টাকা, ১০ গ্রামে দাম ৪৬২০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৪,৩৪০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮৩৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৩০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০০০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications