সোনার দাম সস্তার পথে! ৮ সেপ্টেম্বর কলকাতা সহ দেশের বড় শহরে দর একনজরে
সোনার দাম ক্রমাগত সস্তার দিকে যেতে শুরু করেছে। গত কয়েকদিনের ট্রেন্ডে দেখা যাচ্ছে, এই দাম রীতিমতো কমতির পথে। যদিও মঙ্গলবার যেভাবে সস্তা হয়েছে সোনা, তা থেকে আজকের অবস্থায় খানিকটা উন্নতি হলেও, সেভাবে বড়সড় কোনও পরিবর্তন দামের ট্রেন্ডে লক্ষ্য করা যায়নি আজ। এদিকে কলকাতা শহরের সোনা বিক্রেতাদের বক্তব্য গত অগাস্ট মাসে খুচরো সোনার খরদারি বেশ ভালো হয়েছে আগের থেকে। সোনার দামের কমতির কারণে সোনার গহনার ক্রয়ের দিকে ঝুঁকেছেন মানুষ। এদিকে, ২০২০ সালের অগাস্ট মাসে সোনা যেভাবে ৫৬ হাজার টাকার ঘরে ছিল সেখান থেকে বর্তমানে প্রায় বহু শতাংশে কমতি রয়েছে সোনার দামে। এদিকে, রুপোর দামও বহুদিন ধরে সস্তার পথে রয়েছে প্রতি কেজির হিসাবে। একনজরে দেখা যাক সোনার দাম আজ কোনদিকে গিয়েছে।

সোনার দাম ৮ সেপ্টেম্বর
সোনার দাম অক্টোবর ডেলিভারিতে আজ ১০ গ্রামে ৪৬,৯৬১ টাকা হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের দর এদিন এমনই দামের হার ব্যক্ত করছে। শেষবার সোনার দৌড় শেষ হয়েছে ৪৬,৯৩৯ টাকায়। সোনার ফিউটারের মূ্ল্য, শেষবার ৪৭,০০০ টাকায় গিয়ে থেমেছে। দেখা যাচ্ছে গত কয়েকদিনে গত সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামের হিসাবে ছিল, শুক্রবার ৪৭৫২৪ টাকা, বৃহস্পতিবার ৪৬৯৯১ টাকা, বুধবার ৪৭০৬৮ টাকা, মঙ্গলবার ৪৭১২০ টাকা, সোমবার ৪৭১৬৪ টাকা। এই দাম ছিল গতসপ্তাহে অক্টোবরের ফিউটচারে সোার দাম। গত বছর করোনা পরিস্থিতির কারণে মানুষ বেশি করে সোনায় বিনিয়োগ করেন বলে দেখা যায়। তারপর থেকেই সোনার দামের গতি ২০২০ সালের অগাস্ট মাসে হু হু করে বেড়ে যায়।

রুপোর দাম
এদিকে রুপোর দাম ডিসেম্বরের সিলভার ফিউচারে হয়েছে, এদিন ডিসেম্বরের সিলভার ফিউচারে ২৯ টাকা বেড়েছে। ফলে রুপোর দাম ১ কেজিতে বয়েছে ৬৪,৬৫০ টাকা। এদিকে, স্পট গোল্ড ০.১ শতাংশ বেড়েছে। এক আউন্সে ১৭৯৬.০৩ মার্কিন ডলার দাম হয়েছে স্পট গোল্ডের। ফলে, শেষ সেশনে সোনার দাম বিশ্ববাজারের নিরিখে ১.৬ শতাংশ কমেছে। মার্কিন সোনার ফিউচারে ১,৭৯৯.৪০ মার্কিন ডলার দাম দাঁড়িয়েছে। যা কার্যত চাঙ্গা বলে জানা গিয়েছে। এদিকে, করোনা পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে গত বছর মানুষের সাধারণ পছন্দের তালিকায় সবচেয়ে আগে ছিল সোনার নাম। তাই দেখা গিয়েছে সোনায় বিনিয়োগ ক্রমাগত বেড়েছে। ২০২০ সালের অগাস্টে ১০ গ্রামে সোনার দাম ছিল ৫৬,১৯১ টাকা। গত বছর বিনিয়োগকারীদের সোনা ৪৩ শতাংশের 'রিটার্ন' দিয়েছে। যা নিঃসন্দেহে দারুণ খবর ছিল সমস্ত বিনিয়োগকারীর কাছে। তবে সেই তুলনায় ২০২১ সাল নিরাশ করেছে বিনিয়োগকারীদের।

সোনার দাম কলকাতায়
২০২১ সালে ৮ অগাস্ট সোনার দাম কলকাতায় সমান গতিতে এগিয়েছে। বুধবার পাকা সোনা কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রামে বিক্রি হচ্ছে ৪৮২০ টাকায়। ১০ গ্রামে দাম ৪৮২০০ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৫,৭৫০ টাকা, ১ গ্রামে ৪৫৭৫ টাকা। হলমার্কের সোনা ২২ ক্যারেটে ৪৬৪৫ টাকা, ১০ গ্রামে ৪৬৪৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫২০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮, ৫৭০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১২০ টাকা, মায়ানগরীতে সোনার দামে ২৪ ক্যারেটের মূল্য ৪৭,১২০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,২৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৪৫০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ৪৪১০০ টাকা ২২ ক্য়ারেটে,২৪ ক্যারেটে দাম ৪৮,১১০ টাকা।(তথ্য সূত্র - গুড রিটার্নস ) এদিকে সোনা কেনার সঠিক দিন বেছে নেওয়াও জরুরি বলে মনে করেন বহু জ্যোতিষশাস্ত্রবিদ।সেই অনুযায়ী জ্যোতিষ মতে সেপ্টেম্বরে কোন কোন দিন সোনা কেনার শুভ দিন , দেখে নেওয়া যাক ৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট। ১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।












Click it and Unblock the Notifications