সোনার দাম আজ হু হু করে সস্তার পথে! ৬ সেপ্টেম্বর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

সোনার দাম আজ হু হু করে সস্তার পথে! ৬ সেপ্টেম্বর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

কার্যত লাল সংকেত নিয়েই এদিন সোনার দামের গতিপ্রকৃতি এগিয়ে গিয়েছে। সোনার দাম এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই হু হু কর পড়ে যেতে শুরু করে। এদিনের সকালের সেশনে সোনার দাম যেভাবে হু হু করে পড়ে যায়, তাতে রীতিমতো অস্বস্তিতে রয়েছেন বহু বিলগ্নিকারী। সোনার দাম ৯ টা ২৪ মিনিটে এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অকস্মাৎ কমে যায়। অন্যদিকে, রুপোর দাম খানিকটা বেড়ে যেতে দেখা গিয়েছে।

এদিকে এই অবস্থায় দেখে নেওয়া যাক, সোনার দাম কলকাতায় ২২ ক্যারেটে ও ২৪ ক্যারেটে কোনদিকে রয়েছে। অন্যদিকে নজর দেওয়া যাক, সোনার দাম আজ দিল্লি, মুম্বই, চেন্নাইতে কোনদিকে রয়েছে।

সোনার দাম

সোনার দাম

এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম হু হু করে নেমে গিয়েছে। এগিন বাজার খোলার সাথে সাথেই সোনার দাম ০.১৬ শতাংশ নিচে নেমে যায়। ফেল ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৭, ৪৪৬ টাকা। গত সপ্তাহ থেকেই বেশ পড়ন্ত সোনার দাম। ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছিল ৪৭, ৪৮৭ টাকা। সেই দিক থেকে আর মাঝে রয়েছে এক মাসের কিছু বেশি, তারপরই আসতে চলেছে ধনতেরস , তার আগে রয়েছে দেশে উৎসবের মরশুম। সেই জায়গা থেকে বিলগ্নিকারীদের মেজাজ আগামী কয়েকদিনে সোনা কতটা ধরে রাখতে পারে তা নিয়ে রয়েছে উদ্বেগ। সোনার দাম এই পরিস্থিতিতে কোনদিকে গিয়েছে, তা দেখা যাক। কোমেক্স গোল্ডে ১ শতাংশ থেকে বেশিতে হয়ে গিয়েছে। সেখানে রুপোর দাম ৪ শতাংশ বেড়েছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এই মুহূর্তে কোনদিকে যাচ্ছে তা দেখে নেওয়া যাক। এদিন বাজার খুলতেই সোনার দামে পতন দেখা গেলেও, রুপোর দামে সেভাবে কোনো পতন দেখা যায়নি। ১ কেজিতে রুপোর দাম ৬৫,২৪১ টাকা হয়েছে। সেখানে রুপোর দাম ০.০৫ শতাংশ বেড়েছে। মার্কিন সোনার ফিউটচারে ০.৩ শতাংশের কমতি দেখা গায়েছে। ফলে দাম দাঁড়িয়েছে ৮২৮.৬০ টাকা। তবে আপাতত মার্কিন পে রোল কোনদিকে রয়েছে, আর জব ডেটা নিয়ে শ্রমমন্ত্রক সেখানে কোন পদক্ষেপ নেয় তার ওপর অনেকটাই নির্ভর করছে বাজারদর।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

এদিকে, কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১ গ্রাম ৪৮৩০ টাকা, ১০ গ্রামে ৪৮৩০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে সোনার দাম ৪৫৮৫ টাকা, ১০ গ্রামে ৪৫৮৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রাম ৪৬৫৫ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৬৫৫০ টাকা। শনিবার ০৪ সেপ্টেম্বরে সোনার দাম ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ৪৭৯০ টাকা। ১০ গ্রামে ৪৭৯০০ টাকা দাম পাকা সোনার ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে। গহনার সোনা ২২ ক্যারেটে ১ গ্রাম ৪৫৪৫ টাকা।

অন্যান্য সোনার দাম

অন্যান্য সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৭৯০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৮৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪২০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৪২০ টাকা হয়েছে। দিল্লিতে ২২ ক্যারেটে ৪৬,৬৭০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০, ৯২০ টাকা। বেঙ্গালুরু ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৫১০ টাকা, ৪৯৭২০ টাকা। এদিকে, ৩ সেপ্টেম্বর সোনার দাম কোনদিকে গিয়েছিল দেখে নেওয়া যাক। সেদিন চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫১০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৫৬০ টাকা ছিল। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,২৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭, ২৭০ টাকা ছিল। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৪০ টাকা, ২৪ ক্যারটে ৫০,৫৭০ টাকা হয়েছে। হায়দরাবাদে ২২ ক্যারেটে সোনার ৪৪,২০০ টাকা, ২৪ ক্যারেটে সোনা ৪৮,২২০ টাকা ছিল।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

সেপ্টেম্বরে সোনার দাম

সেপ্টেম্বরে সোনার দাম

সেপ্টেম্বর মাসে সোনা কেনার বেশ কয়েকটি শউভ দিন রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সোনা কেনার শুভ দিন কোনগুলি।

৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট। ১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+